রাজধানীর নিউ মার্কেট-সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে (দক্ষিণ ভবন) আজ শনিবার ভোরে আগুন লাগে। তৃতীয় তলায় লাগা এই আগুন দোতলায় ছড়িয়ে পড়ছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে চারদিক। দোতলায় ধোঁয়ার কারণে ঢুকতে পারছেন না দোকান মালিকেরা। অল্প সময়ের মধ্যে দোতলায়ও আগুন ছড়িয়ে পড়তে পারে বলে জানান ব্যবসায়ীরা।

দোতলায় মেঘ-বৃষ্টি গার্মেন্টস নামে ৩০৭ নম্বর দোকানের মালিক রায়হান মিয়া জানান, একদম মুখেই আমার দোকান। ঢোকার চেষ্টা করলাম কিছুক্ষণ, পারলাম না। কোনো মালামাল বের করতে পারলাম না। শুধু ধোঁয়া, টেকা গেল না।
ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৫টা ৪৪ মিনিটে তা নির্বাপণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বর্তমানে কাজ করছে ২৬টি ইউনিট।
এদিকে গাউছিয়া ও নিউ সুপার মার্কেটের মাঝামাঝি সংযোগ ফুটওভার ব্রিজটিতে মানুষের ভিড় দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ অমান্য করে ঝুঁকিপূর্ণ এই ফুটওভার ব্রিজে জড়ো হচ্ছে মানুষ। এতে যেকোনো সময় এটা ভেঙে পড়তে পারে।

আজ ভোরে খুলনা থেকে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ‘ঙ’ বগির ৩৪ নম্বর আসনের যাত্রী ছিলেন হাজী মফিজুর। দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশন পার হওয়ার পর তিনি জ্ঞান হারালে টহলরত পুলিশের নজরে আসে। এ সময় পাশের যাত্রী ফুল মিয়াকে আটকের পর তাঁর কাছ থেকে ভুক্তভোগীর টাকা ও মোবাইল ফোন পাওয়া যা
৪ মিনিট আগে
জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন ঢাকার আদালত। শিশু নাঈম হাওলাদারের মৃত্যু এবং তারেক চৌকিদার ও শিহাবকে গুলির ঘটনার মামলায় এ আদেশ হয়।
৭ মিনিট আগে
গাজীপুরে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে ১ হাজার ৪৭৯ জন ভর্তি হয়েছেন এবং দুজন মারা গেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। কোনাবাড়ী ও কাশিমপুরকে ডেঙ্গুর হটস্পট বলছেন সংশ্লিষ্টরা।
১৭ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ২৬৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে অভিযানকালে ৪৮৬টি গাড়ি ডাম্পিং ও ১২২টি গাড়ি রেকার করা হয়েছে।
২১ মিনিট আগে