পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে আগামী ২০ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে আরও বলা হয়েছে-ঈদের ছুটির পর দেশের সব সরকারি, আধা–সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় হবে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত। পাশাপাশি সুপ্রিম কোর্ট, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময় নিজ নিজ কর্তৃপক্ষ নির্ধারণ করবে। পবিত্র রমজান উপলক্ষে বর্তমানে অফিস চলছে সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত।
এর আগে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে ঈদের ছুটি এক দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়। এ জন্য ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। ফলে ছুটি শুরু হবে ১৯ এপ্রিল থেকেই। কারণ, ১৯ এপ্রিল পবিত্র শবে কদর উপলক্ষে ছুটি। এর মানে এবারের পবিত্র ঈদুল ফিতরের ছুটি কমপক্ষে পাঁচ দিন হচ্ছে। তবে চাঁদ দেখা সাপেক্ষে যদি ৩০ রোজা পূর্ণ হওয়ার পর পবিত্র ঈদ হলে ছুটি আরও এক দিন বাড়বে।
আরও খবর পড়ুন:
- তিন বছর খাজনা না দিলে জমি হবে খাস
- অনলাইনে জমির খাজনা পরিশোধ করবেন যেভাবে
- নতুন টাকা ছাপিয়ে ঋণ নিচ্ছে সরকার
- ঢাকায় গেড়ে বসেছেন ৩৩ প্রকৌশলী
- ‘প্রশংসাপত্রের জন্য ২০০ টাকা দিতে হবে, ইউএনও স্যারের নির্দেশ’, বলেছেন প্রধান শিক্ষক
- ৫৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডেথ ভ্যালিতে মানুষ যা করে
- দুদকের প্রতিবেদন নাকচ, শরীফের তদন্ত আমলে নিলেন আদালত
- ডয়চে ভেলের তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া নাফিজকে মাদকসহ গ্রেপ্তার দেখাল পুলিশ
- অতিরিক্ত সচিব পদে দ্বিগুণ কর্মকর্তা, ঈদের আগে যুক্ত হচ্ছেন আরও ১০০
- বগুড়ার শেরপুরে ‘ধর্ষণচেষ্টার সময়’ ভাশুরের পুরুষাঙ্গ কাটলেন গৃহবধূ
- লিডিং ইউনিভার্সিটির উপাচার্যের বিরুদ্ধে অভিযোগের স্তূপ
- ডলারের আধিপত্য ঠেকাতে বিকল্প আনছে ব্রিকস জোট
- ঈদে সরকারি চাকরিজীবীরা ছুটি পাবেন ৫ দিন










