আওয়ামী লীগ সরকারের বিদায়ের সঙ্গে দলটির অনেক নেতা-কর্মী দেশ ছেড়েছেন, কেউ আবার আত্মগোপনে। বিসিবি সভাপতি ও সাবেক যুব-ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনেরও খোঁজ মিলছে না কিছুদিন ধরে। গুঞ্জন রয়েছে, এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন তিনি।
সরকার পরিবর্তনের সঙ্গে সংসদ সদস্য ও মন্ত্রিত্ব হারিয়েছেন সাত মাসের মধ্যে। বিসিবিতেও তাঁর পদ থাকবে কি না, তৈরি হয়েছে অনিশ্চয়তা। দেশে চলছে পাপনের পদত্যাগের বিক্ষোভ। পাপন কোথায় আছেন এ ব্যাপারে সঠিক কিছু বলতে পারছেন না ঘনিষ্ঠজনেরা।
আজ বিধ্বস্ত আবাহনী ক্লাব দেখতে গিয়েছিলেন ক্রিকেট, ফুটবল, হকিসহ বিভিন্ন ক্রীড়ার সাবেক খেলোয়াড়েরা। সেখানে পাপন প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস-চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘না কোনো যোগাযোগ হয়নি ওনার সঙ্গে এখনো। জানিও না উনি কোথায় আছেন, সুতরাং বলতে পারব না। যদি যোগাযোগ হয় তাহলে কথা বলতে হবে।’
লুট হয়ে যাওয়া আবাহনীর ট্রফি, স্মারক ও গুরুত্বপূর্ণ স্মৃতি সমৃদ্ধ জিনিসপত্রগুলো ফিরিয়ে দেওয়ার আহ্বান করেছেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকেরা। তবে জটিলতা বাড়ছে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে। অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ আয়োজনের স্বত্ব কেড়ে নেয় কি না, এ প্রশ্নও থাকছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে খালেদ মাহমুদ সুজন বললেন, ‘এখন পাপন ভাই নেই, যদিও এখনো উনি সভাপতি আছেন, যেহেতু পদত্যাগ করেননি। আসিফ মাহমুদ এসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। উনি সিদ্ধান্ত নেবেন। বলে দিয়েছেন কী করতে হবে। যেহেতু এটা আর আমাদের হাতে নেই, বিসিবির হাতে নেই। এটা এখন সরকার পর্যায়ে চলে গেছে, বিশ্বকাপটা হবে কি না এটা।’
সুজন জানিয়েছেন, বিসিবির পক্ষে থেকে যতটুকু সমর্থন দেওয়া যায়, তাঁরা দেবেন। এই বোর্ড পরিচালক বলেছেন, ‘অনেক দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা তো আর বিসিবির না। আমরা লজিস্টিক্যালি বলেছি, যে সাপোর্টটা মাঠ, লজিস্টিক যেটা আছে বিসিবি করতে পারবে, বাকিটা সরকারের ওপর যাবে। তারা এটার সিদ্ধান্ত নেবে। উনিও আশ্বস্ত করেছেন, একটা কথা বলেছেন, প্রধান উপদেষ্টা উনি খুবই ক্রীড়াপ্রেমী মানুষ। ওনার সঙ্গে কথা বলে দ্রুত চেষ্টা করবেন, যাতে তাড়াতাড়ি সমাধান করা যায়।’
সুজনের চাওয়া মেয়েদের বিশ্বকাপ বাংলাদেশেই হোক। যদি না হয়, সেটা হবে দুর্ভাগ্যজনক, ‘আমি চাই এটা যেন তাড়াতাড়ি করতে পারে, বিশ্বকাপটা বাংলাদেশে হোক, আমাদের দেশের ভাবমূর্তির ব্যাপার থাকবে। এটা খুবই তাৎপর্যপূর্ণ হবে, বিশ্বকাপটা আয়োজন করতে পারলে। না হলে দুর্ভাগ্য বলতে হবে।’
আরও খবর পড়ুন:
- শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা
- শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্রের হাত নেই: হোয়াইট হাউস
- সেই চিঠির জন্য ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বরখাস্ত
- আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে: সেনাপ্রধান
- ভারতীয় সব ব্র্যান্ডের লবণ ও চিনিতে মাইক্রোপ্লাস্টিক
- পবায় আ. লীগ সমর্থকদের বাড়িতে কাফন কাপড়
- আলোচনায় যখন ক্রীড়া উপদেষ্টাকে সুজন-আকরামদের দাঁড়িয়ে সালাম
- আনিসুল হক ও সালমান এফ রহমান ভোমরা বন্দরে আটক
- শিক্ষার্থীদের তল্লাশিতে যুবকের ব্যাগে মিলল ছুরি
- ঢাকায় মার্কিন দূতাবাসের ভিসা কার্যক্রম স্থগিত, অপেক্ষার পরামর্শ
- ১৫ আগস্ট সরকারি ছুটি কি থাকছে, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- সীমান্তে পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ: বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা
- রংপুরে আবু সাঈদ হত্যা: চাকরি হারালেন পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা
- বঞ্চিতদের তোপের মুখে সায়লা ফারজানা
- শপথ নিলেন আপিল বিভাগের ৪ বিচারপতি
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরও ৪ প্রসিকিউটরের পদত্যাগ
- ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চাকরি ছাড়ার ঘোষণা নেছারাবাদ থানার ওসির
- এবি ব্যাংকের কারসাজি: ১৬ হাজার কোটি টাকা খেলাপি ঋণ গোপন
- দেশের ৪৮ জেলায় ২৭৮টি জায়গায় হামলা ও হুমকি এসেছে: হিন্দু মহাজোট
- আয়নাঘর নিয়ে সিনেমা, কাজে অসম্মতি জানালেন পায়েল
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নথি সরানোর চেষ্টা
- ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে অনুমতি চেয়েছে আ.লীগ: হানিফ
- শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট ব্যক্তির সুবিধা নিয়ে নতুন বিতর্কে টিউলিপ
- শিক্ষার্থীদের তোপের মুখে পালিয়ে গেলেন অধ্যক্ষ


পাপনদের পদত্যাগের দাবিতে শেরেবাংলায় বিক্ষোভ
সাকিবদের রাজনীতি নিয়ে সমালোচনা, কিছু বলতে চান না শরীফুল 







