
গ্যারি কারস্টেনকে নিজেদের পুরুষ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আগামী ১৫ এপ্রিল থেকে দাসুন শানাকা, পাথুম নিশাঙ্কাদের দায়িত্ব বুঝে নেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই তারকা ক্রিকেটার। আজ এক বিবৃতিতে এসএলসি বিষয়টি নিশ্চিত করেছে।
কারস্টেনের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে এসএলসি। এই চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৮ সালের ১৪ এপ্রিল। কারস্টেনের প্রধান চ্যালেঞ্জ হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কাকে দারুণভাবে প্রস্তুত করা। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে হবে ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর।
কোচ হিসেবে কারস্টেন অভিজ্ঞতার ঝুলি বেশ বড়। ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর অধীনেই ২০১১ সালে নিজেদের মাঠে শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। ভারতের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর সে বছরই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের প্রধান কোচের পদে বসেন কারস্টেন। সে দায়িত্ব পালন করেছেন ২০১৩ সাল পর্যন্ত। কারস্টেনের অধীনে ২০১৩ সালে সব সংস্করণের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল দক্ষিণ আফ্রিকা।
সবশেষ ক্রিকেট নামিবিয়ার সঙ্গে পরামর্শক হিসেবে কাজ করেছেন কারস্টেন। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার দলটির প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। এ ছাড়া পাকিস্তান জাতীয় ক্রিকেট দল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগসহ (আইপিএল) আরও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিং করিয়েছেন কারস্টেনের। এবার কোচিং ক্যারিয়ারে আরেকটি নতুন অধ্যায় শুরু করার অপেক্ষায় তিনি।
কারস্টেনের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। খেলোয়াড় হিসেবে ১৯৯৩ থেকে ২০০৪ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছেন। প্রোটিয়াদের হয়ে ১০১ টেস্টের পাশাপাশি খেলেছেন ১৮৫ ওয়ানডে। দুই সংস্করণ মিলিয়ে ব্যাট হাতে করেছেন ১৪,০৮৭ রান। সাদা পোশাকের ক্রিকেটে ২১টি সেঞ্চুরি আছে কারস্টেনের। এ ছাড়া ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন ১৩ টি। খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা কোচিংয়ে বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন তিনি।

ব্রাজিলের ক্যাম্পেওনাতো মিনেইরো ফাইনালে আতলেতিকো মিনেইরোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্রুজেইরো। কিন্তু তাদের এই জয় ঢাকা পড়েছে মাঠের ভয়াবহ মারামারিতে। ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা সংঘর্ষে জড়ালে রেফারি মোট ২৩ জনকে লাল কার্ড দেখান।
১ ঘণ্টা আগে
চলতি মাসে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার কথা আফগানিস্তান ও শ্রীলঙ্কার। কিন্তু পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের প্রভাবে দুই দলের মধ্যকার সাদা বলের সিরিজ দুটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে। গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে নিজেদের ইতিহাসের তৃতীয় টি–টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার স্বাদ পায় সূর্যকুমার যাদবের দল।
৪ ঘণ্টা আগে
ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর। তাঁর অকাল মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
৫ ঘণ্টা আগে