
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছেন পিরোজপুরের নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার তুহিন। গতকাল রোববার বিকেলে তিনি নিজের ফেসবুক আইডিতে এই স্ট্যাটাস দেন। তবে এরপর থেকে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ রয়েছে। তাঁর অফিশিয়াল মোবাইল ফোনটি থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীনের কাছে।
এ ব্যাপারে জানতে চাইলে পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘ফেসবুকে দেওয়া তাঁর স্ট্যাটাস আমরা দেখতে পেয়েছি। তবে এখনো তাঁর কোনো রিজাইন লেটার (অব্যাহতিপত্র) আমার হাতে আসেনি। তিনি হয়তো হতাশা থেকে এই স্ট্যাটাস দিয়েছেন।’
ওসির অফিশিয়াল নম্বরে ফোন করা হলে এইচ এম শাহীন বলেন, ‘আমিও ফেসবুকে তাঁর দেওয়া স্ট্যাটাসের খবর পেয়েছি। তবে তিনি এখনো চাকরি ছাড়েননি। তিনি বর্তমানে ছুটিতে আছেন। তাঁর ব্যক্তিগত ফোন নম্বরটি বন্ধ রয়েছে।’
ওসি গোলাম সরোয়ার তুহিন তাঁর দীর্ঘ স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি নতুন প্রজন্মের কাছে আমার মুক্তিযোদ্ধার কোটায় থাকা চাকরিটি ছেড়ে দিলাম। তারা নতুন উদ্যমে জায়গা পূরণ করে নেবেন এবং প্রত্যাশিতভাবে দেশকে সাজাবেন, এ অনুরোধ রাখলাম।’
ওসি আরও লিখেন, ‘আমি আমার বাবার দেখানো নীতিতেই বাকিটা পথ হাঁটব। বাবা বলেছিলেন, “যেখানে সম্মান নেই সেখান থেকে নিজেকে সরিয়ে নিও।” সাধারণ জনগণের কাছে পুলিশ যেভাবে অসম্মানিত হলেন, সে ইমেজ নিয়ে কীভাবে জনগণের সেবা করব। আমি আমার বাবার সম্মান রক্ষা করার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীকে বিদায় জানালাম। আমি স্বেচ্ছায় অবসর গ্রহণের জন্য আবেদনপত্র পাঠিয়ে দিলাম। তবে আইন পেশার সঙ্গেই যুক্ত থাকব। সবার জন্য শুভকামনা রইল। আমিন, জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।’

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৩ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৩ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে