
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান ও সাবেক ক্রিকেটারদের জন্য টাইগার্স ডেন নামে একটি আলাদা একটি লাউঞ্জ তৈরি করা হয়েছে। ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কার্যালয়ও রাখা হয়েছে সেখানে।

এত দিনে আক্ষরিক অর্থে ‘টাইগারদের’ একটা ‘ডেরা’ তৈরি হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। নাম ‘টাইগার্স ডেন’। টাইগার্স ডেন মূলত বর্তমান ও সাবেক ক্রিকেটারদের আধুনিক ও বিলাসবহুল একটি লাউঞ্জ। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের কার্যালয়ও সেখানে। মোহাম্মদ মিঠুনদের দেওয়া এই ‘উপহারে’ বিসিবির ব্যয় ৮৭ লাখ ৬১ হাজার টাকা।

বাংলাদেশ দলের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতা। তাঁকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের সঙ্গে কাজ করবেন মাকেতা।

নারী ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে ডেভিড হ্যাম্পকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। দুই বছরের জন্য হ্যাম্পকে নিয়োগ দেওয়া হয়েছে।