শিক্ষার্থীদের তোপের মুখে পালিয়ে গেছেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইম জাহান। গতকাল রোববার বিকেল ৫টার মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলেন সাধারণ শিক্ষার্থী। এরপর তিনি প্রতিষ্ঠান থেকে পালিয়ে যান।
আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পলিটেকনিক ইনস্টিটিউটের সমন্বয়ক খরোশেদ রেজা।
তিনি বলেন, প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি ও শিক্ষার মান উন্নয়নে বাধা সৃষ্টি করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইম জাহান। তাঁর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, উদ্দেশ্য প্রণোদিতভাবে শিক্ষার্থীদের নম্বর কর্তন, দুইটি ফৌজদারি মামলা গোপন রেখে চাকরিতে যোগদান, শিক্ষার্থীদের দাবি নিয়ে কথা বলতে গেলে তাদের নাম লিখে রেখে অকথ্য ভাষায় গালি দিতেন।
খোরশেদ রেজা আরও বলেন, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে দীর্ঘ আড়াই বছর যাবৎ ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিচালনা করে আসছেন তিনি। এ কারণে শিক্ষার্থীরা তার অপসারণ দাবি করে রোববার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিল। বিকেল ৫টার পর তিনি প্রতিষ্ঠান থেকে পালিয়ে যান।
সাধারণ শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের চিঠি আজকে না পেলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান, খোরশেদ রেজা।
শিক্ষার্থীদের দাবির মুখে সোমবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়েছেন সাইফুল ইসলাম। তিনি বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইম জাহান কর্মস্থল ত্যাগ করেছেন মর্মে একটি চিঠি আমাকে দিয়ে চলে গেছেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইম জাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৩ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৩ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে