টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টগুলোর একটি, যেখানে বিশ্বের সেরা দলগুলো অংশ নেয়। এই পেজে আপনি পাবেন ম্যাচের সর্বশেষ খবর, লাইভ স্কোর, দল ও সূচির আপডেট। পাশাপাশি ম্যাচ সূচি ও ম্যাচের ফলাফল সম্পর্কিত বিস্তারিত তথ্যও এখানে একসাথে পাওয়া যাবে। বিশ্বকাপের প্রতিটি আপডেট জানতে এই পেজটি নিয়মিত অনুসরণ করুন।

বাছাইপর্বের বাধা টপকে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে এসেছে বাংলাদেশ। তবে আগামী বিশ্বকাপে আর সেই বাধা থাকছে না। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।

ক্যাচ মিস তো ম্যাচ মিস—আজ ম্যানচেস্টারে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ-ভারত ম্যাচ দেখে এই প্রবাদ মনে পড়াটাই স্বাভাবিক। হাতের নাগালে থাকা ক্যাচ ফসকানোর খেসারত দিতে হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশকে। ভারতের কাছে হেরে গেল

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্দেশে গঠিত এই কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলার কথা ছিল। গত অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে আইসিসির এই ইভেন্টে খেলতে পারেনি বাংলাদেশ। এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা, তর্ক-বিতর্ক হয়েছে। এখনো হচ্ছে। সাকিব আল হাসান এখানে অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় তুলেছেন।