
নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
অবসরে পাঠানো বাকি চার অতিরিক্ত আইজিপি হলেন আবু হাসান মুহম্মদ তারিক, মোহা. আবদুল আলীম মাহমুদ, মো. মাসুদুর রহমান ভুঞা এবং মো. তওফিক মাহবুব চৌধুরী।
তাদের মধ্যে আবু হাসান মুহম্মদ তারিক ও মোহা. আবদুল আলীম মাহমুদ বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মন্ত্রণালয়ে রয়েছেন।
এ ছাড়া মো. মাসুদুর রহমান ভুঞা পুলিশ সদর দপ্তরে (টিআর পদে) এবং তওফিক মাহবুব চৌধুরী রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাঁরা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রমজানের কারণে এসএসসি পরীক্ষা নির্দিষ্ট সময়ে নেওয়া সম্ভব হচ্ছে না জানিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতি ও পড়াশোনা রিভিউয়ের সুযোগ দিতে রোজার পরেই পরীক্ষা নেওয়া হবে। আপাতত এসএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ দেখা যাচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।
৪০ মিনিট আগে
২০২৩ সালে বিশ্বের ১৯৮টি দেশ ও অঞ্চলের মধ্যে ৫৫টিতে ধর্মকে ঘিরে সামাজিক সংঘাত বা বিরোধের মাত্রা ছিল উচ্চ বা খুবই উচ্চ। এর মধ্যে ছিল বেসরকারি ব্যক্তি, গোষ্ঠী ও সংগঠনের মাধ্যমে হয়রানি, হামলা কিংবা সংঘবদ্ধ সহিংসতার মতো ঘটনা। ২০২২ সালে এমন দেশের সংখ্যা ছিল ৪৫।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইপিইউ-এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। আজ সোমবার (৩১ আগস্ট) স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়ে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
১ ঘণ্টা আগে