
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত–২) মো. মোতাহার হোসেনের আইফোন, মানিব্যাগ ও হাতঘড়ি ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন—শাহজাদা ও রুবেল। আজ সোমবার তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমসেদ আলম তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত শনিবার রাত ১১টার দিকে মো. মোতাহার হোসেন শহীদ ফারহান ফাইয়াজ চত্বর (নানক চত্বর) এলাকায় ফুটপাতে হাঁটছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁকে ঘেরাও করে। একপর্যায়ে তাঁকে মারধর করে তাঁর কাছে থাকা একটি আইফোন ৬ প্লাস ও একটি আইফোন ১২ প্রো ম্যাক্স, নগদ ১৫ হাজার টাকা এবং হাতের ঘড়িটি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী মহাপরিচালকের পক্ষে দুদকের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন সজল বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলাটি করেন।

খুলনায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার নগরের সোনাডাঙ্গা মডেল থানাধীন মোল্লা বাড়ির সামনে নিউ পথ মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে ওই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও তার সহযোগী পলাতক রয়েছে।
১২ মিনিট আগে
কুড়িগ্রাম সদর উপজেলায় খুঁটি বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। আজ সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন দুজন। উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ বাজারে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান।
২৯ মিনিট আগে
স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ট্রেনে উঠে পড়ে দশ বছর বয়সী শিশু আবদুল্লাহ। এরপর আর তার বাড়ি ফেরা হয়নি। দীর্ঘদিন ধরে তাকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন স্বজনেরা।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মধুপুর উপজেলার শালবনের গভীরে গড়ে ওঠা একটি অবৈধ সিসা তৈরির কারখানা ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও বন বিভাগ। অভিযানে প্রায় ১৫ শতাংশ বনভূমি দখলমুক্ত করা হয়েছে। গতকাল রোববার (৮ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার অরণখোলা ইউনিয়নের কালার বাজার এলাকার শালবনের ভেতরে এই যৌথ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে