
বরিশাল নগরীতে এক বাসযাত্রীর ব্যাগে রক্তে ভেজা কাপড়ে মোড়ানো ছুরি পাওয়ার পর তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সড়কে যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা শিক্ষার্থীরা বাস তল্লাশির সময় নগরের সিঅ্যান্ডবি সড়কের হাতেম কলেজ চৌমাথায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রাসিফ আকন (২৫)। বরগুনার বেতাগী উপজেলার ছোপখালী গ্রামের ইউনুস আকনের ছেলে। তিনি সিলেট জেলায় টিউবওয়েল শ্রমিকের কাজ করতেন বলে দাবি তাঁর পরিবারের।
শিক্ষার্থীদের দাবি, বরগুনাগামী একটি বাস তল্লাশির সময়ে যাত্রী রাসিফ আকনের ব্যাগে রক্তের দাগ লাগানো একটি ছুরি পাওয়া গেছে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পিটুনিতে তাঁর মৃত্যুর ঘটনা ঘটে।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে বরগুনার দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে নগরের সিঅ্যান্ডবি রোড চৌমাথা অতিক্রম করার সময়ে ট্রাফিক ব্যবস্থায় নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীরা বাসটিতে তল্লাশি করে। যাত্রী রাসিফের ব্যাগে ধারালো ছুরি পেলে তাঁকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
শিক্ষার্থীদের দাবি, ধারালো অস্ত্রটিতে রক্ত লেগে ছিল। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শিক্ষার্থীদের পিটুনিতে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন রাসিফ। তাঁকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই রাজিব আকন বলেন, জমিজমাসংক্রান্ত মামলায় হাজিরা দিতে রাসিফ সিলেট থেকে বাড়িতে ফিরছিল। তার কাছে একটি ছুরি পেয়েছে এ কারণে শিক্ষার্থীরা তাকে পিটিয়ে হত্যা করেছে।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, রাসিফের সঙ্গে থাকা ছুরিটি জব্দ করা হয়েছে। ছুরিটি কাপড় দিয়ে মোড়ানো ছিল। সেই কাপড়ে হালকা ভেজা রক্ত দেখা গেছে। তবে এটি কীসের রক্ত তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়।
এ ঘটনার পর মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৩ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৩ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে