
চলতি মাসে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার কথা আফগানিস্তান ও শ্রীলঙ্কার। কিন্তু পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের প্রভাবে দুই দলের মধ্যকার সাদা বলের সিরিজ দুটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পথে।
আফগানিস্তান ও শ্রীলঙ্কার ছয় ম্যাচের এই সাদা বলের সিরিজটি ১৩ মার্চ শুরু হয়ে ২৫ মার্চ শেষ হওয়ার কথা। সিরিজের সবকটি ম্যাচ হওয়ার কথা সংযুক্ত আরব আমিরাতে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সিরিজটি সেখানে আয়োজন করা সম্ভব নয় বলে মত দিয়েছে দুই দেশের বোর্ড। যদিও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) কিংবা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে কিছু জানায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে—চলমান সংকটের কারণে সিরিজটি স্থগিত করার সিদ্ধান্তেই একমত হয়েছে দুই পক্ষ।
বিকল্প ভেন্যু নিয়ে আলোচনা হলেও লজিস্টিক জটিলতার কারণে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ অন্য দেশে সরিয়ে নেওয়ার সম্ভাবনা খুবই কম। আপাতত সিরিজটি অনির্দিষ্টকালীন সময়ের জন্য পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই প্রবল।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩, ১৫ ও ১৭ মার্চ শারজাতে তিনটি টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা। এরপর দুবাইয়ে ২০,২২ ও ২৫ মার্চ তিনটি ওয়ানডে ম্যাচ হওয়ার কথা ছিল। এই সিরিজ দিয়েই প্রথমবার আফগানিস্তান দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল নতুন অধিনায়ক ইব্রাহিম জাদরানের। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর রশিদ খানের পরিবর্তে দায়িত্ব পান এই ওপেনার।
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত ও নিরাপত্তাজনিত কারণে নেপালে হওয়ার কথা থাকলেও আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ টু-এর ছয়টি ম্যাচ স্থগিত করা হয়েছে। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারত ও শ্রীলঙ্কায় থাকা কয়েকটি দলের ভ্রমণ পরিকল্পনাও ব্যাহত হয়েছে। পশ্চিম এশিয়ার আকাশপথ আংশিক বা পুরোপুরি বন্ধ থাকায় জটিলতা তৈরি হয়েছে দলগুলোর যাতায়াতে। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরও ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার দলগুলো কয়েকদিন ধরে কলকাতায় আটকে ছিল। সব অনিশ্চয়তা শেষে আগামীকাল দেশে ফেরার ফ্লাইট ধরবে তারা।

কিন্তু শেষ দিকে ম্যাচ জমিয়ে তোলেন হর্ষিত রানা। শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রান। হ্যারি টেক্টরের করা সেই নাটকীয় ওভারে ছিল ওয়াইড, নো-বল আর বাউন্ডারির ছড়াছড়ি। সমীকরণ যখন ২ বলে ৮ রান, তখন ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন হর্ষিত রানা। শেষ বলে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৭ রান, স্ট্রাইকে থাকা প্রিন্
৩০ মিনিট আগে
ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ড-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টের খেলা এখনো শেষ হয়নি। আজ টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিয়েছেন বেন স্টোকস।
২ ঘণ্টা আগে
মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সম্মাননাসূচক সদস্যপদ পেয়েছেন তামিম ইকবাল। দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার আজ লর্ডসে উপস্থিত হয়ে গ্রহণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। তিনিসহ পাঁচ ক্রিকেটার ক্রিকেটের আইনপ্রণয়নকারী সংস্থার সদস্যপদ পেয়েছেন।
৩ ঘণ্টা আগে
আয়ারল্যান্ড ও পাকিস্তানকে ধবলধোলাই করে নিজেদের টেস্ট ইতিহাসে টানা চার ম্যাচ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। সবগুলো জয়ই বাংলাদেশ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। মুশফিককে ছাড়িয়ে বাংলাদেশ অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টেস্ট জয়ের রেকর্ডটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার সুযোগ এবার শান্তর সামনে। তবে হারারে টেস্টের শ
৩ ঘণ্টা আগে