রাজধানীর সদরঘাট থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক খুদেবার্তায় এ তথ্য জানায়।
ডিএমপি জানায়, নিউমার্কেট থানার এক মামলায় গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান বলেন, নিউমার্কেট থানার হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর সাইন্সল্যাবে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই যুবক নিহত হন। তাঁদের মধ্যে একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী এবং অপরজন নিউমার্কেট এলাকার হকার শাহজাহান। এই ঘটনায় পুলিশ দুটি হত্যা মামলা এবং একটি ভাঙচুরের মামলা করে।
ডিএমপি জানায়, সাইন্সল্যাবে দুজনকে হত্যার ঘটনায় আনিসুল হক ও সালমান এফ রহমান ইন্ধনদাতা ছিলেন। তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে সদরঘাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজন বুড়িগঙ্গা দিয়ে নৌপথে পালিয়ে যাচ্ছিলেন।
ছাত্র-জনতার আন্দোলন চলতি আগস্টের প্রথম সপ্তাহে তীব্র থেকে তীব্রতর হয়। গত ৫ আগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর সরকারের বড় আমলা, পুলিশ, মন্ত্রী এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান। কেউ কেউ আগেই দেশে ছেড়েছেন বলেও খবর আসে।
আরও খবর পড়ুন:
- শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা
- শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্রের হাত নেই: হোয়াইট হাউস
- ১৫ আগস্টের ছুটি বাতিল
- কোথায় আছেন পাপন, যা বললেন সুজন
- পলক ও তাঁর স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত
- সেই চিঠির জন্য ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বরখাস্ত
- আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে: সেনাপ্রধান
- ভারতীয় সব ব্র্যান্ডের লবণ ও চিনিতে মাইক্রোপ্লাস্টিক
- পবায় আ. লীগ সমর্থকদের বাড়িতে কাফন কাপড়
- আলোচনায় যখন ক্রীড়া উপদেষ্টাকে সুজন-আকরামদের দাঁড়িয়ে সালাম
- আনিসুল হক ও সালমান এফ রহমান ভোমরা বন্দরে আটক
- শিক্ষার্থীদের তল্লাশিতে যুবকের ব্যাগে মিলল ছুরি
- ঢাকায় মার্কিন দূতাবাসের ভিসা কার্যক্রম স্থগিত, অপেক্ষার পরামর্শ
- ১৫ আগস্ট সরকারি ছুটি কি থাকছে, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- সীমান্তে পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ: বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা
- রংপুরে আবু সাঈদ হত্যা: চাকরি হারালেন পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা
- বঞ্চিতদের তোপের মুখে সায়লা ফারজানা
- শপথ নিলেন আপিল বিভাগের ৪ বিচারপতি
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরও ৪ প্রসিকিউটরের পদত্যাগ
- ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চাকরি ছাড়ার ঘোষণা নেছারাবাদ থানার ওসির
- এবি ব্যাংকের কারসাজি: ১৬ হাজার কোটি টাকা খেলাপি ঋণ গোপন
- দেশের ৪৮ জেলায় ২৭৮টি জায়গায় হামলা ও হুমকি এসেছে: হিন্দু মহাজোট
- আয়নাঘর নিয়ে সিনেমা, কাজে অসম্মতি জানালেন পায়েল
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নথি সরানোর চেষ্টা
- ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে অনুমতি চেয়েছে আ.লীগ: হানিফ
- শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট ব্যক্তির সুবিধা নিয়ে নতুন বিতর্কে টিউলিপ
- শিক্ষার্থীদের তোপের মুখে পালিয়ে গেলেন অধ্যক্ষ










