
ফেসবুক আইডিতে লগইনসংক্রান্ত সমস্যার কারণে নিজের আইডি ডিঅ্যাকটিভ করে নতুন আইডি ব্যবহার করছেন বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের অন্যতম সদস্য ফাতিমা তাসনিম জুমা।
আজ সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জুমা এ কথা বলেন। তিনি জানান, তাঁর ফেসবুক আইডিতে কিছুদিন ধরে লগইন করতে সমস্যা হচ্ছিল। এ কারণে তিনি আইডিটি ডিঅ্যাকটিভ করে নতুন একটি আইডি ব্যবহার শুরু করেছেন।
এদিকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের সবাই তো বর্তমানে পলাতক রয়েছে। তাদের তো আর কোনো কাজ নাই। সারা দিন ফেসবুক আর ইউটিউব নিয়েই কাজ তাদের। তারা রাস্তায় বের হতে পারছে না। সুতরাং, তারা যেই কাজটা করতেছে, বারংবার রিপোর্ট দিয়ে আমাদের আইডিগুলো নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। ইতিপূর্বে একবার আমার আইডিতেও আমি বেশ কিছুদিন লগইন করতে পারি নাই এবং আমাদের বিভিন্ন ভাই-বোন এবং ইনকিলাব মঞ্চের পেজগুলো তাদের অত্যাধিক রিপোর্টের কারণে লগইন করতে আমাদের সমস্যা হচ্ছিল।’
পুলিশের কাছে থাকা ডিভাইসে লগইন করা আইডিগুলোও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন জাবের। তিনি বলেন, ‘পুলিশের কাছে আমাদের যেই ফোনগুলো রয়েছে, যমুনার সামনে থেকে আমাদের যেই ফোনগুলো তারা নিয়েছে, ওখানে যেই আইডিগুলো লগইন করা ছিল, আস্তে আস্তে সেই আইডিগুলো হারিয়ে যাচ্ছে। সেগুলোর নিয়ন্ত্রণ আমরা হারিয়ে ফেলছি। তাদের কাছে বারংবার অনুরোধ করা সত্ত্বেও তারা এখন পর্যন্ত সেই ফোনগুলো আমাদের কাছে হস্তান্তর করছে না। এটা অত্যন্ত আশঙ্কার বিষয় যে ভিতর থেকে কেউ এই কাজগুলো করবার চেষ্টা করছে কি না।’
এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিমসহ দুজনকে ভারতের স্পেশাল টাস্কফোর্সের (এসটিএফ) গ্রেপ্তার করার খবর প্রকাশের পর জুমা তাঁর ফেসবুক আইডি বন্ধ করে দিয়েছেন—এমন গুঞ্জন গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকার কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলেও ১৮ ডিসেম্বর সেখানে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর ১৪ ডিসেম্বর আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেন, যা পরে হত্যা মামলায় রূপ নেয়। থানা-পুলিশের পর মামলার তদন্তের দায়িত্ব পায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্ত শেষে ১৭ জনকে আসামি করে গত ৬ জানুয়ারি অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় ডিবি। তবে ওই চার্জশিটে অসন্তোষ জানিয়ে বাদী আদালতে নারাজি আবেদন করলে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেন।

আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাবের তিন সদস্য। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গেলে স্থানীয় মাদক কারবারি ও দুর্বৃত্তরা সংঘবদ্ধভাবে কুপিয়ে আহত করে র্যাব সদস্যদের। আহত ব্যক্তিদের মধ্যে মাহী নামের এক র্যাব সদস্যকে সদর জেনারেল হাসপাতালে
৬ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি ও জনশান্তি বিনষ্ট করার অভিযোগে দুই তরুণকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর ও ডগ্রাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে আটকের পর তাঁদের এই দণ্ড দেওয়া হয়।
১০ মিনিট আগে
বরিশাল বিএম কলেজে সেশন চার্জের নামে অকার্যকর নানা খাতে ফি আদায়ের প্রতিবাদে আজ মঙ্গলবারও বিক্ষোভ-মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা ১০ দফা দাবি ঘোষণা করেন। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।
২১ মিনিট আগে
রাজশাহীতে পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৫ মে) সকালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) অফিসে এই ঘটনা ঘটান স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা-কর্মী।
২৫ মিনিট আগে