
পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র তৎপরতা নিয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে। সেখানে যৌথ অভিযান চলছে, অচিরেই পরিস্থিতি শান্ত হবে। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মৎস্যজীবী লীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী কিছু কিছু সশস্ত্র তৎপরতা শুরু করেছে।’ তবে তিনি এ সময় সেই নৃগোষ্ঠীর নাম উল্লেখ করেননি।
ওবায়দুল কাদের বলেন, ‘এই ক্ষুদ্র নৃগোষ্ঠী রাঙামাটি ও খাগড়াছড়িতে নেই, শুধু আছে বান্দরবানে। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু তরুণ অস্ত্রশস্ত্রসহ মহড়া দিচ্ছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। আশা করি, অচিরেই পরিস্থিতি শান্ত হবে। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই সশস্ত্র তৎপরতার ঘটনায় গোটা পার্বত্য অশান্ত হবে এটা মনে করার কোনো কারণ নেই।’
আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক ও সাধারণ সম্পাদক শেখ আজগর নস্করসহ মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ। পরে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
আরও পড়ুন:

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন বলে ভারতীয় দৈনিক দি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। সংবাদমাধ্যমটি কূটনৈতিক সূত্রের বরাতে বলেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৩ থেকে ২৫ আগস্টের মধ্যে নয়াদিল্লিতে পৌঁছাতে পারেন।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করতে বঙ্গভবনে যাওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন আরও চারজন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। এর মধ্যে অন্তত তিনজনের নিয়োগের বিষয়টি প্রায় নিশ্চিত।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (২১ আগস্ট) দেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
৮ ঘণ্টা আগে