
ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, ‘এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য নয়। কেবল প্রযোজ্য ক্ষেত্রে ব্যবসা বা পর্যটন (বি১/বি২) ভিসা আবেদনকারীদের বন্ড পরিশোধ করতে হবে। যুক্তরাষ্ট্রের ভিসা–সংক্রান্ত সঠিক ও হালনাগাদ তথ্যের জন্য ওয়েবসাইট দেখুন।’
গতকাল মার্কিন দূতাবাস অপর এক বার্তায় জানায়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যাঁরা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের (বি১/বি২) ভিসার জন্য অনুমোদিত হবেন, তাঁদের সর্বোচ্চ ১৫ হাজার আমেরিকান ডলার পর্যন্ত একটি ভিসা বন্ড জমা দিতে হবে।
Starting January 21, 2026, all Bangladeshis approved for a B1/B2 (business/tourist) U.S. visa must pay a bond of up to $15,000. This requirement does not apply to people holding a valid B1/B2 visa issued before January 21, 2026.
— U.S. Embassy Dhaka (@usembassydhaka) January 19, 2026
Do NOT pay your bond in advance. Paying early… pic.twitter.com/c7CMmJxQmt
তবে ২০২৬ সালের ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ করবেন না। আগাম বন্ড পরিশোধ করলে তা ভিসার নিশ্চয়তা দেয় না এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইট প্রতারণামূলক হতে পারে। সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থই ফেরতযোগ্য নয়। ভিসার শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।

ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঐতিহ্যবাহী ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এ নিয়ে দূতাবাসের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।
৩৫ মিনিট আগে
ঈদ উপলক্ষে সরকারি ছুটি শুরু হয়েছে। ছুটি চলাকালেই গুলশানের বাসভবন থেকে সরকারি জরুরি কাজ সারছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, খোঁজখবর নিয়েছেন বিভিন্ন সিটি করপোরেশনেরও। আজ বুধবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য জানান।
১ ঘণ্টা আগে
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা ও পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করতে আগামীকাল বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদবিষয়ক কার্যাবলি সম্পাদনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিকল্প দায়িত্ব দিয়েছে সরকার।
২ ঘণ্টা আগে