
‘প্রথমে একটি সশস্ত্র দল রেকি করে চলে যায়। তারপর থানচি উপজেলার নাইক্ষ্যানপাড়া থেকে থানার দিকে আসার চেষ্টা করে ৮০-৯০ জনের সশস্ত্র দল। উপজেলার হাসপাতাল রোড দিয়ে আরও ৩০ জনের একটি দল থানা আক্রমণের চেষ্টা করে। তখন আত্মরক্ষার্থে পুলিশ গুলি করে আক্রমণ ঠেকিয়ে দেয়।’
বৃস্পতিবার রাত ৮টার দিকে থানচি থানায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) শতাধিক সশস্ত্র সদস্যের হামলার ঘটনার এই বর্ণনা দিয়েছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে থানার সামনে ওসি আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ৮টার দিকে সশস্ত্র একটি দল থানচি থানার দুই দিকে এলোপাতাড়ি গুলি করে। থানচি সোনালি ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যের ওপরও গুলি করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করে।’
নিজেরা এখনো আতঙ্ক ও ঝুঁকির মধ্যে আছেন বলে জানান তিনি। কারণ সশস্ত্র ওই গোষ্ঠী এখনো থানার এক কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। সশস্ত্র ওই দলের সঙ্গে পুলিশের এক ঘণ্টা গুলিবিনিময় হয়। ৪০০-৫০০ রাউন্ড গুলি ছোড়া হয়।
হামলার শুরুর ঘটনা তুলে ধরে ওসি জসিম বলেন, ‘থানচি উপজেলার নাইক্ষ্যান পাড়া থেকে থানার দিকে আসার চেষ্টা করে ৮০-৯০ জনের সশস্ত্র দল। উপজেলার হাসপাতাল রোড দিয়ে আরও ৩০ জনের একটি দল থানা আক্রমণের চেষ্টা করে। আমরা আত্মরক্ষার্থে গুলি ছুড়লে তারা পিছু হটতে বাধ্য হয়। আমরা জানতে পেরেছি, এখনো এক কিলোমিটারের মধ্যে ওই সশস্ত্র দল অবস্থান করছে।’
স্থানীয় এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলা সদর ইউনিয়নের টুকতং ম্রোপাড়ায় অবস্থান করে সশস্ত্র দল। এ ছাড়া মোটরসাইকেলে করে তিন-চারজন অপরিচিত লোক থানচি থানার জামের মসজিদের আশপাশে ঘোরাঘুরি করছিল। ঠিক একই সময়ে থানচি সদর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ড তংক্ষ্যংপাড়ায় ১০-২০ জন সশস্ত্র একটি গ্রুপ অবস্থান করছিল। স্থানীয়রা গোপনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোবাইল ফোনে এ তথ্য জানান।
পরে রাত সাড়ে ৮টায় টুকতংপাড়া থেকে থানচি থানা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলির শব্দ শুনে থানচি থানা, বিজিবি ক্যাম্প, সেনা ক্যাম্প থেকেও পাল্টা গুলি ছোড়া হয়। সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত একটানা গোলাগুলি হয়।
থানচি সদর ইউনিয়নের চেয়ারম্যান অংপ্রু ম্রো আজকের পত্রিকাকে বলেন, ‘পুরো রাত এলাকার মানুষ আতঙ্কে কেটেছে। কেউ কেউ নিরাপদ আশ্রয়ের জন্য জঙ্গলেও অবস্থান নেয়। চারদিকে শুধু গোলাগুলি চলে।’

যমুনা নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তীব্র হয়েছে স্রোতও। প্রবল স্রোতের চাপে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের পূর্ব বাহুকা এলাকায় নদীতীররক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়েছে। এতে নদীতীরবর্তী এলাকায় নতুন করে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে।
২৮ মিনিট আগে
ফরিদপুরে মাদকসহ আটকের পর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা অবস্থায় মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, পুলিশের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে।
৩৪ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডিতে ১১ বছরের শিশু গৃহকর্মী রিক্তা মণিকে ভবন থেকে ফেলে হত্যার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তাঁর স্ত্রী ফারাহ নুসরাতকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
পীরজাদা হানজালা আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় এক মাস আগে দত্তপাড়া এলাকায় একটি সালিসে গিয়েছিলাম। আসলে তারা আমাকে ছাড়া সালিসে বসবেই না। অনেক অনুরোধের পর আমি সালিসে উপস্থিত হই। সালিসের একপর্যায়ে দুই পক্ষই তর্কে জড়িয়ে পড়ে। আমি উপস্থিত থাকা অবস্থায় কোনো কথা না শুনেই তারা তর্ক করে।
১ ঘণ্টা আগে