
সরকারি কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গতকাল সোমবার জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা, ১৯৭৯–এর রুল ১২(১) এবং অবদানকারী ভবিষ্য তহবিলের নিয়মাবলি, ১৯৭৯–এর রুল ১২ অনুযায়ী, সরকারি হিসাবে অন্তর্ভুক্ত জিপিএফ ও সিপিএফের মুনাফার হার স্লাবভিত্তিক নির্ধারণ করা হলো।
নির্ধারিত হার অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জিপিএফ প্রারম্ভিক স্থিতির ওপর মুনাফার হার ১৫ লাখ টাকা পর্যন্ত ১৩ শতাংশ। ১৫ লাখ ১ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত ১২ শতাংশ। ৩০ লাখ ১ ও তদূর্ধ্ব পর্যন্ত ১১ শতাংশ।
২০২৫-২৬ অর্থবছরে জমাকৃত চাঁদার ওপর মুনাফার হার ১৫ লাখ টাকা পর্যন্ত স্থিতির ক্ষেত্রে ১২ শতাংশ। ১৫ লাখ ১ টাকা ও তদূর্ধ্ব স্থিতির ক্ষেত্রে ১১ শতাংশ।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সব সিপিএফভুক্ত প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা একরকম নয়। তাই স্বায়ত্তশাসিত সংস্থা, করপোরেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজস্ব আর্থিক বিধিবিধানের আলোকে জিপিএফের স্লাবভিত্তিক সর্বোচ্চ হারকে বিবেচনায় রেখে তাদের আর্থিক সামর্থ্য অনুযায়ী কর্মচারীদের জন্য মুনাফার হার নির্ধারণ করতে পারবে।
২০২৪–২৫ অর্থবছরেও জিপিএফ ও সিপিএফে মুনাফার হার একই ছিল। সে হিসেবে মুনাফার হার অপরিবর্তিত রইল।

দেশে সারের কোনো সংকট নেই—এ বক্তব্য খোদ কৃষিমন্ত্রীর। গতকাল শনিবার দুপুরে ফরিদপুরে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তবে মাঠের চিত্র ভিন্ন; কৃষকেরা বলছেন, তাঁরা চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না। যা পাচ্ছেন...
১ ঘণ্টা আগে
দীর্ঘমেয়াদি ও জটিল প্রক্রিয়ায় না গিয়ে গুমের শিকার ব্যক্তিদের সরাসরি আদালতে গিয়ে ন্যায়বিচার ও প্রতিকার পাওয়ার সুযোগ রাখা হয়েছে প্রস্তাবিত আইনে। প্রস্তাবিত আইনে গুমের ধরন ও অপরাধের গুরুত্ব অনুযায়ী সর্বোচ্চ যাবজ্জীবন থেকে ক্ষেত্রবিশেষে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে...
৪ ঘণ্টা আগে
পাহাড়ি ঢলে নেপালের বিস্তীর্ণ অঞ্চল লন্ডভন্ড হওয়ার পর দেশটি থেকে ভারতীয় গ্রিড হয়ে আসা ৩৮ মেগাওয়াট জলবিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। গ্যাস ও কয়লার সরবরাহ কম থাকায় এই দুই উৎস থেকেও কমেছে বিদ্যুতের জোগান। ফলে মাত্র ১৫ হাজার মেগাওয়াটের চাহিদা পূরণ করতে গিয়েও ঘণ্টায় আড়াই থেকে তিন হাজার মেগাওয়াট...
১০ ঘণ্টা আগে
সব ধরনের অপপ্রচার ও গুজব সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ঘটনা ঘটার আগেই সে সম্পর্কে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের...
১১ ঘণ্টা আগে