
আইনজীবী ও মানবাধিকারকর্মী ব্যারিস্টার সারা হোসেন বলেছেন, কাউকে নিরাপত্তার স্বার্থে তুলে নেওয়া যায় না। গ্রেপ্তার করলে বলতে হবে কোথায় নিচ্ছে, কেন নিচ্ছে, কে নিচ্ছে। এখানে যারা নিয়েছে (ডিবি), তারাই বলছে, তাদের কাছে রাখা হয়েছে। কোনো আইনে নেই এইভাবে কাউকে তুলে নেওয়া যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে আজ সোমবার তিনি একথা বলেন।
আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চে ওই রিটের ওপর শুনানি হয়।
ব্যারিস্টার সারা হোসেন বলেন, ‘আপনাদের সামনে যাতে তাদের হাজির করা হয় অথবা মুক্ত করে দেওয়া হয়। তারা (ডিবি) বলছে, নিরাপত্তার স্বার্থে রাখছি। এই ক্ষমতা তাদের কোথায় দেওয়া আছে? একজনকে তার ইচ্ছার বিরুদ্ধে তুলে নিয়ে অন্য কারও কাছে রাখা যাবে কোথায় আছে? কোথাও লেখা নেই এভাবে কাউকে তুলে নেওয়া যায়।
ব্যারিস্টার অনীক আর হক শুনানিতে বলেন, পুলিশের ওপর আক্রমণ হলে পিআরবি অনুযায়ী আত্মরক্ষার জন্য পদক্ষেপ নিতে পারেন। আমরা বলছি ছাত্রদের ওপর লাইফ গুলি না করতে। যেটাতে মানুষ মারা যেতে পারে। আমরা চাই না দেশের সম্পদ নষ্ট হোক।
এই ছাত্রছাত্রীরা কি দেশের সম্পদ নয়? তাদের নিয়ন্ত্রণ করার জন্য সর্বনিম্ন যেটুকু করা প্রয়োজন, সেটা করা যেতে পারে। আজকে যদি আমরা মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা বলি, এগুলো আমাদের সম্পদ। কিন্তু যে প্রাণগুলো গেছে, তারা কি আমাদের সম্পদ নয়? তারা চলে যাওয়ায় সম্পদ তো আরও বেশি ক্ষতি হচ্ছে। মৃত্যু বন্ধ করুন। এরা আমাদের সন্তান।
পরে এই বিষয়ে আগামীকাল মঙ্গলবার পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করা হয়। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা রিটটি করেন।
আরও খবর পড়ুন:

২০২৫ সালের মার্চ মাসের শুরুতে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে শিশু আছিয়া ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরের হাসপাতাল নেওয়া হয়।
১৮ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রোহিঙ্গাদের সহায়তায় ডেনমার্ক ১০০ কোটি টাকা দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
১ ঘণ্টা আগে
মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আশা প্রকাশ করেন যে ১৮তম বিসিএসের এই কর্মকর্তা তাঁর পেশাদারি এবং অভিজ্ঞতাকে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণে আরও দৃঢ়ভাবে কাজে লাগাতে অধীনস্থদের সঠিক পথ প্রদর্শনে অনুপ্রাণিত করবেন।
৩ ঘণ্টা আগে