
নিজের ব্যক্তিগত বার্তা গোপন রাখার জন্য মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের ‘ডিজঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচারটি ব্যবহার করা যায়। ফিচারটি চালু করলে একটি নির্দিষ্ট সময় পর মেসেজ বা বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে।
ডিজঅ্যাপিয়ারিং মেসেজিংয়ের মাধ্যমে প্রাপক আপনার পাঠানো মেসেজ দেখলে একটি নির্দিষ্ট সময় পর মেসেজটি স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে বা মুছে যাবে। মেসেজ ডিলিট করার জন্য ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিন থেকে সময় থেকে যেকোনো একটি বেছে নিতে পারেন। অপশনটি চালু হলে প্রাপকও তা জানতে পারবে।
হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে ফিচারটি চালু করার প্রক্রিয়াটি তুলে ধরা হলো—
হোয়াটসঅ্যাপে ফিচারটি চালু করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপের ডিফল্টভাবেই এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড সুবিধা থাকে। অর্থাৎ ফিচারটি ব্যক্তিগত মেসেজ এবং কলগুলোকে শুধু মেসেজ আদান-প্রদানকারীর মধ্যেই সীমাবদ্ধ রাখে। তবে আপনার ডিভাইস অন্য কেউ ব্যবহার করলে আপনার মেসেজ দেখে নিতে পারে। এ জন্য ‘ডিজঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারটি চালু করা যায়। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. যাকে ডিজঅ্যাপিয়ারিং মেসেজ পাঠাতে চান তার চ্যাটবক্সে প্রবেশ করুন।
৩. এরপর একেবারে ওপরে ডানপাশে থাকা তিন ডট বাটনে ক্লিক করুন। এর ফলে একটি ছোট মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘ডিজঅ্যাপিয়ারিং মেসেজ’ অপশনটিতে ক্লিক করুন।
৫. ‘মেসেজ টাইমার’ অপশন খুঁজে বের করুন। এখানে ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিন পর্যন্ত অপশন পাবেন। সুবিধা অনুযায়ী সময় নির্বাচন করুন।
৬. এরপর ‘ডান’ অপশনে ট্যাপ করুন।
এখন প্রাপক মেসেজ দেখার পর নির্ধারিত সময়ে পর মেসেজটি স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে।
মেসেঞ্জারে ফিচারটি চালু করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপের মতো মেসেঞ্জারেও ডিজঅ্যাপিয়ারিং মেসেজ ফিচারটি সহজে চালু করা যায়। যদি মেসেঞ্জারে প্রাপক এসব মেসেজের স্ক্রিনশট তুলতে চায় তাহলে প্রেরককে নোটিফিকেশন পাঠানো হবে। এ ছাড়া নিরাপত্তার স্বার্থে মেসেজ ডিলিট হয়ে যাওয়ার ৬ ঘণ্টা পর্যন্ত আপনি সেগুলো রিপোর্টও করতে পারবেন। ফিচারটি চালু করার প্রক্রিয়াটি তুলে ধরা হলো—
১. মেসেঞ্জার চালু করুন।
২. যাকে ডিজঅ্যাপিয়ারিং মেসেজ পাঠাতে চান তার চ্যাটবক্সে প্রবেশ করুন।
৩. তার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এর ফলে নতুন একটি পেজ চালু হবে।
৪. এরপর নিচের দিকে স্ক্রল করে ‘ডিজঅ্যাপিয়ারিং মেসেজ’ অপশনে ট্যাপ করুন।
৫. এর পর ২৪ ঘণ্টা অপশনটি নির্বাচন করুন।
এর ফলে ফিচারটি চালু হবে। সেই অ্যাকাউন্টে পাঠানো প্রতিটি মেসেজ ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে।
তথ্যসূত্র: ফেসবুক ও হোয়াটসঅ্যাপ হেল্প সেন্টার
আরও খবর পড়ুন:

শিশুদের ক্ষেত্রে মেটার প্ল্যাটফর্মগুলো যে ধরনের ঝুঁকি তৈরি করে, সে বিষয়ে জনসাধারণকে যথাযথভাবে সতর্ক করতে ব্যর্থ হওয়ার অভিযোগে কোম্পানিটিকে আরও প্রায় ৫৭ কোটি বা ৫৬৭ মিলিয়ন ডলার পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে মেটার বিরুদ্ধে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় রায়।
১১ ঘণ্টা আগে
চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবট প্রযুক্তির সমন্বয়ে এমন একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করা হয়েছে, যা শূকরকে মানুষের সহায়তা ছাড়াই সুচবিহীন (নিডল-ফ্রি) পদ্ধতিতে টিকা দিতে সক্ষম। বিশ্বের সবচেয়ে বড় শূকরের মাংস উৎপাদনকারী দেশ হিসেবে উৎপাদন আরও দক্ষ ও আধুনিক করতে এই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ...
১ দিন আগে
ভারতে গুগলের পরিকল্পিত ডেটাসেন্টার হাব নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। প্রকল্পস্থলে পাহাড়ের ঢাল ইতিমধ্যে খুঁড়ে লাল মাটির বিস্তীর্ণ অংশ উন্মুক্ত করা হয়েছে এবং সেটিকে ধাপে ধাপে টেরেসের মতো করে সাজানো হয়েছে। তবে পরিবেশবাদীদের ক্রমবর্ধমান বিরোধিতা মার্কিন প্রযুক্তি জায়ান্টের ১৫ বিলিয়ন ডলারের প্রকল্পে
১ দিন আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ভুলবশত সরিয়ে দেওয়ার ঘটনায় দেশটির পার্লামেন্টারি কমিটির কাছে ক্ষমা চেয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। একই সঙ্গে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্ট, ডিপফেক এবং প্ল্যাটফর্ম পরিচালনায় বিভিন্ন ত্রুটি নিয়েও তিনি দুঃখ প্রকাশ করেছেন বলে এনডিটিভিকে
২ দিন আগে