দেশের বিধিবিধান ও আইনের সঙ্গে সামঞ্জস্য না রাখায় ফেসবুক-টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার। আজ রোববার (২৮ জুলাই) মোবাইল অপারেটর ও অন্যান্য অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা গতকাল (২৭ জুলাই) ফেসবুক, টিকটক ও অন্যান্য পপুলার সোশ্যাল মিডিয়াকে চিঠি দিয়েছি। ৩১ জুলাই ঢাকায় এসে লিখিত এবং মৌখিকভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য বলেছি। তারা যৌক্তিক ও সন্তোষজনক জবাব দিলে মাধ্যমগুলো খুলে দেওয়া হবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা যে কন্টেন্টগুলো মুছতে বলেছি, তার খুব কমই তারা মুছেছে। উগ্রপন্থিদের পেজ চালু থাকলেও আওয়ামী লীগসমর্থিত ৫০টি পেজ টেকডাউন করা হয়েছে।’
পলক জানান, সরকার কোনো এপ্লিকেশন বন্ধ করেনি। সারাদেশে ইন্টারনেটও বন্ধ করা হয়নি। চলমান পরিস্থিতির কারণে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করার জন্য কোথাও কোথাও সাময়িকভাবে ইন্টারনেট ডাউন করা হয়েছিল। এছাড়া সন্ত্রাসী ও নাশকতাকারীরা ডেটা সেন্টার ও ইন্টারনেট সংযোগ লাইন পুড়িয়ে ফেলায় ও কেটে ফেলায় বিভিন্ন জায়গায় ইন্টারিনেট সেবা বিঘ্নিত হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কোনও অ্যাপ বন্ধ রাখার পক্ষে নই। বিশ্বের মোড়লরাই এসব করে।’
এর আগে প্রতিমন্ত্রী জানান রোববার বিকাল ৩টায় সারা দেশে ফোর-জি নেটওয়ার্ক চালু হবে। সংযোগ বন্ধ থাকায় বিনিময়ে ৫ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন মোবাইল গ্রাহকরা।

চীনে মানবসদৃশ রোবটের জন্য প্রথম বিশেষায়িত বিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝৌ শহরে প্রতিষ্ঠিত ‘হাংঝৌ রোবট স্কুল’কে দেশটির প্রথম হিউম্যানয়েড রোবট স্কুল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
১৩ ঘণ্টা আগে
ডার্ক ওয়েবে ফাঁস হওয়া নথিতে অ্যাপলের আসন্ন আইফোন ১৮ প্রো মডেলের যন্ত্রাংশ সরবরাহকারী তালিকা, অভ্যন্তরীণ উপাদানসংক্রান্ত তথ্য এবং পরীক্ষামূলক ছবির উপস্থিতি পাওয়া গেছে। এসব তথ্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির ভারতীয় অংশীদার টাটা ইলেকট্রনিকস থেকে চুরি হওয়া ডেটার অংশ বলে নথি ও সংশ্লিষ্ট একটি...
২ দিন আগে
প্রযুক্তি এত দ্রুত এগিয়ে চলছে, এখন অনেক আধুনিক গ্যাজেট দেখলে মনে হয় যেন সেগুলো সরাসরি কোনো কল্পবিজ্ঞান গল্প কিংবা সাইফাই মুভি থেকে এসেছে। এআই চালিত স্মার্ট চশমা থেকে শুরু করে স্বচ্ছ টেলিভিশন—ভবিষ্যতের এই ডিভাইসগুলো বাস্তব জীবনের অংশ হয়ে উঠছে।
২ দিন আগে
বিশ্বজুড়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার ক্ষেত্রে আর ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ করার প্রয়োজন হবে না। মেটার মালিকানাধীন এই চ্যাট প্ল্যাটফর্মে খুব শিগগিরই আসছে একটি বড় পরিবর্তন, যেখানে ফোন নম্বরের পরিবর্তে ব্যবহার করা যাবে অনন্য (ইউনিক) ‘ইউজারনেম’।
২ দিন আগে