
ঢাকা মহানগর অঞ্চলে মনোরেল চালুর সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা শুরু করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। ছয় মাসের মধ্যে সমীক্ষা শেষ করে সম্ভাব্য রুটগুলোর মধ্যে দুটি অগ্রাধিকারযোগ্য মনোরেল করিডর চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহনব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়-সংবলিত ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)...

ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন এলাকায় বৈদ্যুতিক লাইনের ওপর কাপড় পড়ে প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। আজ মঙ্গলবার বিকেল ৪টা ৪৩ মিনিটের দিকে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ করা হয়। পরে কাপড় সরিয়ে বিকেল ৪টা ৫৮ মিনিটের দিকে চলাচল স্বাভাবিক করা হয়।

মেট্রোরেল রুটের ২৭টি ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাডকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ক্র্যাক বা ফাটল চিহ্নিত হয়েছে।