
সারা দেশে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করে আগামী সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট সেবা চালু করা হতে পারে।
আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে এক অনুষ্ঠানে এ কথা জানান প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে সারা দেশে ১ লাখ গাছের চারা রোপণে ‘ট্রি ফর পিস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পলক।
মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে প্রতিমন্ত্রী পলক বলেন, ‘আগামীকাল রোববার মোবাইল অপারেটরদের সঙ্গে আমাদের বৈঠক আছে। সকাল ৯টায় ওই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সন্তুষ্ট হলে রবি–সোমবার মোবাইলের ফোরজি নেটওয়ার্ক খুলে দেওয়া হবে।’

ইন্টারনেট ইস্যুতে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার ইন্টারনেট বন্ধ করেনি। সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্রডব্যান্ড সেবা সচল রাখা সম্ভব হয়নি। অথচ এ বিষয়টি নিয়ে বিদেশে অপপ্রচার চলছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি সিকদার। আরও উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি সচিব মো. সামসুল আরেফিন, ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মুশফিকুর রহমান, বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ প্রমুখ।
আরও খবর পড়ুন:

কিশোর-কিশোরীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার আরও নিরাপদ করতে নতুন বেশ কিছু ফিচার চালু করছে ওপেনএআই। নতুন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ১৮ বছরের কম বয়সীদের অ্যাকাউন্টে চ্যাটজিপিটির মানবসদৃশ আচরণ কমিয়ে আনার পাশাপাশি স্বাস্থ্যকর ব্যবহারে উৎসাহ দেওয়া হবে।
৩ ঘণ্টা আগে
অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতে এই গণশুনানি হবে। অনলাইন কার্যক্রম সবার জন্য উন্মুক্ত। গণশুনানিতে টেলিযোগাযোগ সেবা ও সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন, মতামত ও পরামর্শ দেওয়ার সুযোগ থাকছে। এ জন্য আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ফরম পূরণ করে নিবন্ধনের আহ্বান জানিয়েছিল বিটিআরসি...
৪ ঘণ্টা আগে
অভিজ্ঞ শিক্ষকের কাছে রয়েছে বাস্তব শ্রেণিকক্ষে পড়ানোর দীর্ঘদিনের অভিজ্ঞতা। তবে শিক্ষকেরা নির্দিষ্ট সময় পর অবসরে চলে যান। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটির কাছে রয়েছে হাজার হাজার পাঠ পরিকল্পনার তথ্য। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যেকোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারে এটি।
১১ ঘণ্টা আগে
জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি, ক্লাউড ও পারপ্লেক্সিটি। বর্তমান প্রযুক্তির যুগে অন্যান্য অনলাইন সেবার মতো আপনার ব্যবহৃত জনপ্রিয় এআই প্ল্যাটফর্মগুলো সাইবার আক্রমণের ঝুঁকিতে পড়তে পারে। আপনার অজান্তে কেউ এই অ্যাকাউন্টগুলোতে প্রবেশ করেছে কি না, তা পরীক্ষা করা এবং সন্দেহভাজন ডিভাইস থেকে সুরক্ষার সহজ
১২ ঘণ্টা আগে