Ajker Patrika

চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আ.লীগের সঙ্গে পুলিশ-বিএনপি-জামায়াতের সংঘর্ষের খবর

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০০: ১২
চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আ.লীগের সঙ্গে পুলিশ-বিএনপি-জামায়াতের সংঘর্ষের খবর
প্রতীকী ছবি

কুমিল্লা চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ সংঘর্ষে পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীরাও যোগ দিয়েছেন বলে জানা গেছে। মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার রাত পৌনে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চতুর্মুখী এ সংঘর্ষে পাল্টাপাল্টি ধাওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করছে। তবে মহাসড়ক ছেড়ে যেতে নারাজ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা। সংঘর্ষের প্রায় ঘণ্টাখানেক ধরে সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ রয়েছে।

বিস্তারিত আসছে...

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত