
একটু এপাশ-ওপাশ করে নিলেই এই ঈদে খাওয়া যাবে সুস্বাদু সব খাবার। রসুন দিয়ে রান্না করতে পারেন খাসির মাংসের শাহি রেজালা। এর গালভরা নাম দিতে পারেন গার্লিক মাটন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর।
উপকরণ

খাসির মাংস এক কেজি, গোটা রসুন ৬ থেকে ৭টি, টক দই আধা কাপ, পেঁয়াজ বাটা এক কাপ, পেঁয়াজের বেরেস্তা এক কাপ, ঘি এক কাপ, আদা–রসুন বাটা এক টেবিল চামচ, জয়ত্রী ও জায়ফল, পোস্তদানা, কিশমিশ, বাদাম বাটা এক চা–চামচ করে। হলুদ, মরিচ, ধনে, জিরা, গরম মসলার গুঁড়া এক চা–চামচ করে, এলাচি, দারুচিনি ও তেজপাতা ৪ থেকে ৫টা, লবণ স্বাদমতো।
প্রণালি
খাসির মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার চুলায় একটি পাত্রে ঘি দিয়ে গরম করে রসুন বাদে সব উপকরণ দিয়ে দিন। তাতে খাসির মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে ১০ থেকে ১৫ মিনিট রান্না করে নিন। মাংস সেদ্ধ হয়ে এলে রসুনগুলো দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করুন। রসুন সেদ্ধ হলে চুলা বন্ধ করে গরম-গরম পরিবেশন করুন।

আকাশে ধবধবে সাদা মেঘের ভেলা, পাহাড়জুড়ে সবুজের উদ্দাম প্রচ্ছদ। তবে বর্ষার অকৃপণ বর্ষণে রাঙামাটির প্রকৃতি এখন নবযৌবনে দীপ্ত। এদিকে আসছে শরৎ। বহুদূর বিস্তৃত কাপ্তাই হ্রদ পূর্ণ হয়ে উঠেছে টইটম্বুর স্ফটিক স্বচ্ছ পানিতে। তার ওপর পড়েছে মেঘের ছায়া। জুমের টাটকা সবজি আর বাঁশকোঁড়লের সুবাসে ম-ম করছে...
১৫ ঘণ্টা আগে
ভ্রমণপিয়াসি এবং বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত মানুষের কাছে সেরা আতিথেয়তার মানদণ্ড অন্য রকম। মূলত তাঁদের জন্যই ভ্রমণভিত্তিক শীর্ষস্থানীয় ম্যাগাজিন ‘কনডে নাস্ট ট্রাভেলার’ প্রতিবছর বিশ্বের সেরা হোটেল ও রিসোর্টগুলোর তালিকা প্রকাশ করে। সম্প্রতি ম্যাগাজিনটি প্রকাশ করেছে তাদের এ বছরের ‘হটেস্ট নিউ হোটেলস...
১৬ ঘণ্টা আগে
আকাশে সাদা মেঘের ভেলা, মাঠের ধারে কাশফুল আর নদীতে স্বচ্ছ পানি—সব মিলিয়ে এই ঋতু যেন বাংলাদেশের প্রকৃতির নিজস্ব উৎসব। শরৎকালে নদীগুলোও ফিরে পায় তার স্বাভাবিক ছন্দ। বর্ষার উচ্ছ্বাস কিছুটা কমে নদীর পানি নেমে আসে, স্রোত থাকে শান্ত আর স্বাভাবিক। এমন সময়ে নদীভ্রমণের আনন্দ হয়ে ওঠে একেবারে অন্য রকম।
১৭ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বান্দরবানের দুর্গম অঞ্চল। নাফাখুম, রিঝুক ঝরনা এবং তমাতুঙ্গী থেকে টিওবি ও কেওক্রাডং পর্বত থেকে সুংসুংপাড়া পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে কর্তৃপক্ষ। ১১ আগস্ট অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে