দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বান্দরবানের দুর্গম অঞ্চল। নাফাখুম, রিঝুক ঝরনা এবং তমাতুঙ্গী থেকে টিওবি ও কেওক্রাডং পর্বত থেকে সুংসুংপাড়া পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে কর্তৃপক্ষ।
১১ আগস্ট অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, জেলার থানচি উপজেলার তমাতুঙ্গী থেকে ২৪ কিলোমিটার দূরের টিওবি পর্যন্ত, তিন্দুমুখ থেকে নাফামুখ পর্যন্ত এবং রুমা উপজেলার কেওক্রাডং পর্বত থেকে সুংসুংপাড়া পর্যন্ত ও রিজুক ঝরনা সর্বসাধারণের চলাচল করার জন্য উন্মুক্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট সড়ক ও দর্শনীয় জায়গাগুলো সর্বসাধারণের নিরাপত্তার স্বার্থে সড়ক, নিরাপত্তাসংক্রান্ত সব বিধি-নিষেধ এবং নির্দেশনা যথাযথভাবে অবশ্যই মেনে চলতে হবে।

অক্টোবরে আবহাওয়ায় বৃষ্টি বা গরমের ভাব কেটে গিয়ে ধীরে ধীরে হালকা শীতের আমেজ শুরু হয়। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে এ সময় সর্দি, কাশি, ফ্লু এবং রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। তাই শরীর সুস্থ, সতেজ এবং রোগমুক্ত রাখতে এই মাসে আমাদের খাদ্যতালিকায় কিছু বিশেষ মৌসুমি খাবার যোগ করা...
২ ঘণ্টা আগে
বর্তমান বিশ্বের তরুণ প্রজন্মের জীবনযাত্রার দর্শন আগের প্রজন্মগুলোর চেয়ে অনেকটাই আলাদা। শুধু ক্যারিয়ার বা আয়ের সুযোগ নয়, তরুণেরা এখন শহরের ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছেন জীবনের স্বাচ্ছন্দ্য, হাঁটার সুবিধা, মানসিক আনন্দ, নতুন বন্ধু তৈরির সুযোগ, নাইট লাইফ, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অবশ্যই সাধ্যের মধ্যে...
১৪ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬। আজ আকাশের তারাগুলো নাকি বেশ ব্যস্ত। কেউ আপনার পকেটের দিকে তাকাচ্ছে, কেউ প্রেমের দিকে, আবার কেউ আপনার মেজাজের দিকে! গ্রহ-নক্ষত্রের গোপন বৈঠক শেষে ১২ রাশির জন্য আজকের বার্তা—জীবনটা একটু আমের মতো মিষ্টি, আবার একটু কাঁঠালের মতো কাঁটাওয়ালা।
১৬ ঘণ্টা আগে
মুভি স্টাররা কী করেন, কী খান, কী পরেন—এসব নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সোনম কাপুরের জীবনযাপন এখন বেশ আলোচনায় আছে। ফলে এই বলিউড অভিনেত্রী ও স্টাইল আইকনের খাবারদাবার নিয়ে ভক্তদের জানার ইচ্ছা স্বাভাবিক। ফ্যাশনেবল সব পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে খাবার টেবিলেও তো নজর রাখতে হয় তাঁকে! তাঁর খাবার সুষম...
১৯ ঘণ্টা আগে