আকাশে ধবধবে সাদা মেঘের ভেলা, পাহাড়জুড়ে সবুজের উদ্দাম প্রচ্ছদ। তবে বর্ষার অকৃপণ বর্ষণে রাঙামাটির প্রকৃতি এখন নবযৌবনে দীপ্ত। এদিকে আসছে শরৎ। বহুদূর বিস্তৃত কাপ্তাই হ্রদ পূর্ণ হয়ে উঠেছে টইটম্বুর স্ফটিক স্বচ্ছ পানিতে। তার ওপর পড়েছে মেঘের ছায়া। জুমের টাটকা সবজি আর বাঁশকোঁড়লের সুবাসে ম-ম করছে পাহাড়ি বিভিন্ন রান্নাঘর। এ ছাড়া পাহাড়ের ছড়া-ঝিরিতে মিলছে তাজা দাঁড়কাঁকড়া।
জল-পাহাড়ের এই স্বপ্নিল মেলবন্ধন উপভোগ করতে পাহাড়ে যাওয়ার এখনই সময়। এই বর্ষার শেষে শরতের শুরুতে ঘুরে আসতে পারেন পাহাড় থেকে। জনপ্রিয় দর্শনীয় জায়গাগুলো এখন আরও সজীব, আরও রঙিন। যা করা যাবে এই সময়—
বাজেট ভ্রমণকারীদের জন্য শহরের কলেজ গেটে মোটেল জাজ, হাসপাতাল গেট এলাকায় জুম প্যালেস, বিজন সরণি এলাকায় হোটেল মাওরুম, ডিসি অফিস সংলগ্ন হোটেল ড্রিমল্যান্ড এবং হোটেল কসমস, গর্জনতলীর হোটেল সুফিয়া ইন্টারন্যাশনাল, রিজার্ভ বাজারের হোটেল মতি মহল, হোটেল রাজ, হোটেল সৈকত, গ্রিন ক্যাসেলসহ বহু মানসম্পন্ন হোটেল রয়েছে। আপনি চাইলে সেগুলোতে রাত্রিযাপন করতে পারেন। তবে ১ হাজার থেকে ৫ হাজার টাকার মধ্যে কক্ষ পাওয়া যাবে।
তবে যেখানেই থাকুন না কেন, যাওয়ার আগে বুকিং দিয়ে যাওয়া ভালো। অনলাইনে এই হোটেল ও রিসোর্টগুলোর পেজ কিংবা ওয়েবসাইট আছে। সেগুলোতে বুকিং দিন।
বর্ষা শেষে শরতের শুরুতে সতেজ প্রকৃতি আর পাহাড়ের হিমেল হাওয়া উপভোগ করতে ব্যাগ গুছিয়ে নিন আজই। প্রকৃতির এই রূপসী রূপ আপনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত। তবে ভ্রমণের পথে হঠাৎ বৃষ্টি সময়ের কিছুটা বিঘ্ন ঘটাতে পারে। তাই পূর্বপ্রস্তুতি রাখা বুদ্ধিমানের কাজ হবে।
| কাপ্তাই হ্রদ | পাহাড়ঘেরা বিশাল জলরাশি, নৌভ্রমণ ও দ্বীপ |
|---|---|
| রাঙামাটি ঝুলন্ত সেতু | কাপ্তাই হ্রদের ওপর নির্মিত রাঙামাটির প্রতীক |
| শুভলং ঝরনা | নৌপথে যাওয়ার সুন্দর অভিজ্ঞতা ও বর্ষার ঝরনা |
| শুভলং পাহাড় | পাহাড়ি প্রকৃতি ও কাপ্তাই হ্রদের দৃশ্য |
| দুপ্পানি ঝরনা | দুর্গম পাহাড়ি পরিবেশে প্রাকৃতিক ঝরনা |
| পেদা টিং টিং | কাপ্তাই হ্রদের দ্বীপ, পাহাড়ি পরিবেশ ও স্থানীয় খাবার |
| রাজবন বিহার | বৌদ্ধধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা |
| চাকমা রাজবাড়ি | চাকমা জনগোষ্ঠীর ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গে যুক্ত |
| রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ/জাতিতাত্ত্বিক জাদুঘর | পাহাড়ি জনগোষ্ঠীর পোশাক, বাদ্যযন্ত্র, কারুশিল্প ও জীবনযাত্রার নিদর্শন |
| পলওয়েল পার্ক ও কটেজ | পরিবার নিয়ে ঘোরাঘুরি, বিনোদন ও কাপ্তাই হ্রদের দৃশ্য |
| কাপ্তাই লেক ভিউ পয়েন্ট | হ্রদ ও পাহাড়ের প্যানোরামিক দৃশ্য |
| লাভ পয়েন্ট | কাপ্তাই হ্রদের তীরবর্তী মনোরম স্থান |
| শান্তিধারা ঝরনা | পাহাড়ি ঝরনা ও প্রাকৃতিক পরিবেশ |
| মিতিংছড়ি ঝরনা | অপেক্ষাকৃত কম পরিচিত পাহাড়ি ঝরনা |
| শিলছড়ি ঝরনা | কাপ্তাই এলাকার প্রাকৃতিক আকর্ষণ |
| কাপ্তাই জাতীয় উদ্যান | পাহাড়ি বন, জীববৈচিত্র্য ও প্রকৃতির পরিবেশ |
| বনরূপা ভাসমান বাজার | স্থানীয় জীবনযাত্রা ও পাহাড়ি পণ্য দেখার সুযোগ |

রাত ১০টা পেরিয়ে গেছে। রেস্তোরাঁয় তখনো ভিড় বাড়ছে, টেবিলে সাজানো হচ্ছে খাবার। বাংলাদেশে এই সময় অনেকের রাতের খাবার শেষ হয়ে যায়। অথচ বিশ্বের কিছু দেশে এটাই ডিনারের ব্যস্ত সময়। কোথাও রাত ৯টায় শুরু হয় খাবার, কোথাও আবার ১০টা বা তারও পরে। প্রশ্ন জাগতেই পারে, এত রাতে খাবার খাওয়ার অভ্যাস তৈরি হলো কীভাবে?
১২ ঘণ্টা আগে
ল্যাপটপ বন্ধ করেছেন, রাতের খাবার শেষ। হিসাব অনুযায়ী সেই দিনের কাজ শেষ। কিন্তু কাঁধে এখনো কাজের চাপ, হাত বারবার চলে যাচ্ছে মোবাইল ফোনের দিকে আর মাথার ভেতর ঘুরছে অফিসের অসমাপ্ত কথোপকথন বা আগামীকালের কাজের তালিকা। ফলে অফিস শেষ হয়েও মনটা অফিসেই পড়ে আছে। এই দ্বিধাময় অবস্থা থেকে নিজেকে স্বাভাবিক ছন্দে
১৬ ঘণ্টা আগে
ত্বকের যত্নে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন অনেকে। টোনার, সেরাম, ময়শ্চারাইজার থেকে শুরু করে আই ক্রিম—প্রতিটি পণ্যের রয়েছে আলাদা কাজ। এখনকার সময়ে ত্বকযত্নের এসব পণ্য ফ্রিজে রাখার প্রবণতা বেশ জনপ্রিয় হয়েছে। বিশেষ করে গরমের দিনে ঠান্ডা টোনার বা সেরাম ত্বকে ব্যবহার করলে পাওয়া যায় সতেজ অনুভূতি। তবে...
১৮ ঘণ্টা আগে
ওমেগা-৩ হৃদ্যন্ত্র বা হার্টের স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। এটি রক্তে ক্ষতিকর ট্রাইগ্লিসারাইড কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। এ ছাড়া এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, রক্তনালিতে চর্বি জমতে বাধা দেয় এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমিয়ে হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধ করে। পাতে ভর্তা তুলেও...
২০ ঘণ্টা আগে