
এই ঈদে গরু আর খাসির মাংসের পদ বেশি রান্না হয়। তবে অনেকের এসব মাংস খাওয়া নিষেধ স্বাস্থ্যগত কারণে। যাঁদের লাল মাংস খাওয়া নিষেধ বা যাঁরা লাল মাংস সচরাচর খান না, তাঁরা মুরগি দিয়েই তৈরি করে নিতে পারেন সুস্বাদু খাবার। আপনাদের জন্য অ্যারাবিয়ান খাবসার রেসিপি ও ছবি পাঠিয়েছেন আনিসা আক্তার নূপুর।
উপকরণ

বাসমতী চাল ৫০০ গ্রাম, ৪ টুকরা করা মুরগি ১টি, পেঁয়াজকুচি আধা কাপ, আদা-রসুনবাটা ২ টেবিল চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, টমেটো পিউরি ১ টেবিল চামচ, আস্ত কালো গোলমরিচ ৭-৮টি, কালো এলাচি ১টি, স্টার মসলা ১টি, দারুচিনি ৩-৪ টুকরা, ঘি ৩ টেবিল চামচ, তেল আধা কাপ, কাঠবাদাম ও কিশমিশ প্রয়োজনমতো, লবণ স্বাদমতো, পানি পরিমাণমতো, জাফরান আধা চা-চামচ, কাঁচা মরিচ ৮-১০টি।
প্রণালি
প্রথমে বাসমতী চাল ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজকুচি ও আস্ত গরমমসলা দিয়ে একটু ভেজে নিন। তারপর বাটা ও গুঁড়া মসলাগুলো দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এরপর টমেটো পিউরি দিয়ে কষিয়ে মুরগির মাংস দিয়ে কষিয়ে নিয়ে দেড় লিটার পানি দিয়ে রান্না করতে হবে ১০ মিনিট। এরপর চিকেন তুলে রেখে ওই ঝোলের মধ্যে চাল, ঘি ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে রান্না করতে হবে চাল সেদ্ধ হওয়া পর্যন্ত। তারপর পানি শুকিয়ে এলে ঢেকে রাখতে হবে ৫ মিনিট। অন্য হাঁড়িতে ঘি গরম করে বাদাম ও কিশমিশ ভেজে তুলে রেখে মুরগির মাংস ভেজে নিতে হবে। তারপর চালের সঙ্গে বাদাম ও মুরগি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
৪৩ মিনিট আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
৪ ঘণ্টা আগে
আপনি কি কখনো এমন কারও মুখোমুখি হয়েছেন, যিনি সরাসরি কিছু না চেয়ে বারবার এমন ইঙ্গিত করেন যে শেষ পর্যন্ত আপনিই তাঁকে সাহায্যের প্রস্তাব দিতে বাধ্য হন? এই আচরণের একটি বিশেষ নাম রয়েছে, তা হলো, ‘ড্রাই বেগিং’।
৬ ঘণ্টা আগে
প্রতিদিন বিকেলে কী নাশতা তৈরি করবেন, সেটা নিয়ে ভারী ভাবতে হয়। কোনো চিন্তা ছাড়াই তৈরি করে ফেলুন সহজ নাশতা কুনাফা। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ দিন আগে