রেসিপি

রুশ দেশে যখন গেলাম, তখন বেশ কিছু খাবারে স্বাদ বদল হয়েছিল। রুশরা বলত, ‘শোনো ছোকরা! খাবে যখন, তখন এমন কিছু খেয়ো, যা খেলে শক্তি আসে শরীরে।’
রুশীরা যেকোনো খাবারের সঙ্গেই অবধারিতভাবে রুটি নেয় হাতে। স্যুপ খাবে তো অন্য হাতে থাকবে রুটি। মাংসের কাটলেট কিংবা অন্য কোনো মুখরোচক খাবারের সময়ও রুটিটা হয় প্রিয় সঙ্গী।
রুশ এই খাবারগুলো আমাদের দেশে প্রায় অপরিচিত। এই খাবারগুলো এবারের ঈদে একবার চেখে দেখবেন নাকি?
বোর্শ
উপকরণ

হাড়সহ গরুর মাংস ১ কেজি, ১টা গাজর, ১টা বিট, বাঁধাকপি ৪ ভাগের ১ ভাগ, ২টা আলু, রসুনকুচি, পেঁয়াজকাটা, ক্যাপসিকাম, টমেটো, টমেটো সস, তেল পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি
দেড় লিটার পানিতে হাড়সহ আস্ত মাংসের টুকরো ছেড়ে দিন। দেড় ঘণ্টা অল্প আঁচে জ্বাল দিন। তারপর মাংস হাঁড়ি থেকে তুলে নিন। হাঁড়িতে ছোট করে কাটা আলু দিন। মাংস একটু ঠান্ডা হলে হাড় থেকে ছাড়িয়ে নিন। এবার সেই মাংসগুলো আবার ছেড়ে দিন হাঁড়িতে।
একটা ফ্রাইং প্যানে তেল নিয়ে তাতে রসুন ভেজে তার ওপরেই ঢেলে দিন কাটা পেঁয়াজ। কিছুক্ষণ পর দিন টমেটো। সেগুলো গলে গেলে সেখানেই কেটে রাখা গাজর, বিট, ক্যাপসিকাম দিয়ে নাড়ুন। কিছুক্ষণ পর তিন টেবিল চামচ টমেটো সস ফ্রাই প্যানে দিয়ে নেড়েচেড়ে সব উপকরণ ঢেলে দিন মাংসের হাঁড়িতে। সেখানকার সব উপকরণ কিছুক্ষণ নেড়ে এবার কুচি করা বাঁধাকপি দিয়ে দিন হাঁড়িতে। সেদ্ধ হলে নামিয়ে ফেলুন।
বিফ স্ত্রোগানোভ

উপকরণ
চিকন করে কাটা মাংস ১ কেজি, ময়দা, পেঁয়াজ, ক্রিম, মাখন, গোলমরিচ, তেল।
প্রণালি
মাংস কেটে পানি ঝরিয়ে নিন। এবার ময়দা দিয়ে মাংসগুলো ঢেকে দিন যেন ভাজার সময় মাংস থেকে পানি না বের হয়। ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে ময়দা মাখানো মাংসগুলো কিছুক্ষণ ভাজুন। তবে লাল হওয়ার আগেই সেগুলো প্যান থেকে নামিয়ে ফেলুন। সব মাংস ভাজা হলে সেই প্যানেই আরেকটু তেল দিয়ে পেঁয়াজ বাদামি করে ভাজুন। এবার ভেজে রাখা মাংস তাতে ঢেলে দিন।
কিছুক্ষণ পর ফ্রাইং প্যানের চারদিকে মাংস ছড়িয়ে দিয়ে মাঝখানে গোল একটা জায়গা বের করুন। সেখানে ১২০ গ্রাম মাখন দিন। একটা ডানো ক্রিম দিন এবং তিন টেবিল চামচ টমেটো সস দিন। তিন উপকরণ একসঙ্গে মিশিয়ে এবার মাংসগুলোর সঙ্গে মিশিয়ে নিন। তারপর গোলমরিচ দিন। কিছুক্ষণ পর গরম পানি দিন। মিশ্রণটি একটু ঘন হয়ে এলে নামিয়ে ফেলুন।

আকাশে ধবধবে সাদা মেঘের ভেলা, পাহাড়জুড়ে সবুজের উদ্দাম প্রচ্ছদ। তবে বর্ষার অকৃপণ বর্ষণে রাঙামাটির প্রকৃতি এখন নবযৌবনে দীপ্ত। এদিকে আসছে শরৎ। বহুদূর বিস্তৃত কাপ্তাই হ্রদ পূর্ণ হয়ে উঠেছে টইটম্বুর স্ফটিক স্বচ্ছ পানিতে। তার ওপর পড়েছে মেঘের ছায়া। জুমের টাটকা সবজি আর বাঁশকোঁড়লের সুবাসে ম-ম করছে...
১৫ ঘণ্টা আগে
ভ্রমণপিয়াসি এবং বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত মানুষের কাছে সেরা আতিথেয়তার মানদণ্ড অন্য রকম। মূলত তাঁদের জন্যই ভ্রমণভিত্তিক শীর্ষস্থানীয় ম্যাগাজিন ‘কনডে নাস্ট ট্রাভেলার’ প্রতিবছর বিশ্বের সেরা হোটেল ও রিসোর্টগুলোর তালিকা প্রকাশ করে। সম্প্রতি ম্যাগাজিনটি প্রকাশ করেছে তাদের এ বছরের ‘হটেস্ট নিউ হোটেলস...
১৬ ঘণ্টা আগে
আকাশে সাদা মেঘের ভেলা, মাঠের ধারে কাশফুল আর নদীতে স্বচ্ছ পানি—সব মিলিয়ে এই ঋতু যেন বাংলাদেশের প্রকৃতির নিজস্ব উৎসব। শরৎকালে নদীগুলোও ফিরে পায় তার স্বাভাবিক ছন্দ। বর্ষার উচ্ছ্বাস কিছুটা কমে নদীর পানি নেমে আসে, স্রোত থাকে শান্ত আর স্বাভাবিক। এমন সময়ে নদীভ্রমণের আনন্দ হয়ে ওঠে একেবারে অন্য রকম।
১৭ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বান্দরবানের দুর্গম অঞ্চল। নাফাখুম, রিঝুক ঝরনা এবং তমাতুঙ্গী থেকে টিওবি ও কেওক্রাডং পর্বত থেকে সুংসুংপাড়া পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে কর্তৃপক্ষ। ১১ আগস্ট অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে