মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৪তম থেকে ১৬তম গ্রেডের চারটি ক্যাটাগরিতে মোট ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২ আগস্ট থেকে। আবেদন করা যাবে ২৩ আগস্ট ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
১. পদের নাম ও সংখ্যা: ব্যক্তিগত সহকারী ১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
২. পদের নাম ও সংখ্যা: ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর ১টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৯৮০ টাকা (গ্রেড-১৬)।
৩. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৯৮০ টাকা (গ্রেড-১৬)।
৪. পদের নাম ও সংখ্যা: হিসাব সহকারী ৮টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ব্যবসায় শিক্ষায় এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৯৮০ টাকা (গ্রেড-১৬)।
বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদন ফি: ১ থেকে ৪ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী) প্রার্থীদের জন্য আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৩ আগস্ট, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি
আরও পড়ুন:

এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপায় (ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড)। প্রতিষ্ঠানটি তাদের কালেকশন অ্যান্ড ডিসবার্সমেন্ট বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৩ আগস্ট পর্যন্ত।
২ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৯ম থেকে ১৬তম গ্রেডের ৯টি ক্যাটাগরিতে মোট ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন চলবে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত।
৩ ঘণ্টা আগে