Ajker Patrika

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ

চাকরি ডেস্ক 
কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৩তম থেকে ২০তম গ্রেডে ১৬ ক্যাটাগরিতে মোট ১৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২২ জুলাই থেকে, চলবে ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত।

১. পদের নাম ও সংখ্যা: লাইব্রেরিয়ান ১৫টি

যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

২. পদের নাম ও সংখ্যা: লাইব্রেরিয়ান ৮টি

যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৩. পদের নাম ও সংখ্যা: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১টি

যোগ্যতা: স্নাতক বা সমমানের পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৪. পদের নাম ও সংখ্যা: হিসাবরক্ষক ২টি

যোগ্যতা: ব্যবসা শিক্ষায় স্নাতক বা সমমানের পাস। কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৫. পদের নাম ও সংখ্যা: টুলরুম অ্যাটেনডেন্ট ২৬টি

যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি (ভোকেশনাল); অথবা এসএসসি (ভোকেশনাল) বা দাখিলসহ (ভোকেশনাল) সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা। অথবা বিজ্ঞানে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছরের বাস্তব অভিজ্ঞতা। অথবা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ২ বছরের মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান ২ এবং ৩ উত্তীর্ণ।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪১০ টাকা।

৬. পদের নাম ও সংখ্যা: এলডিএ কাম স্টোরকিপার ৪টি

যোগ্যতা: ব্যবসা শিক্ষায় এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৭. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম স্টোরকিপার ৭টি

যোগ্যতা: ব্যবসা শিক্ষায় এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৮. পদের নাম ও সংখ্যা: সহকারী কাম টাইপিস্ট ৪টি

যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৯. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক ২টি

যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১০. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর ১১টি

যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১১. পদের নাম ও সংখ্যা: ড্রাইভার কাম মেকানিক ১টি

যোগ্যতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ড্রাইভার (ভারী) এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ভারী যানবাহন চালনায় পারদর্শী এবং ড্রাইভার (হালকা) এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা যানবাহন চালনায় পারদর্শী।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১২. পদের নাম ও সংখ্যা: সহকারী লাইব্রেরিয়ান ১টি

যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১৩. পদের নাম ও সংখ্যা: এলডিএ কাম ক্যাশিয়ার ১৬টি

যোগ্যতা: ব্যবসা শিক্ষায় এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১৪. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক বা নিরাপত্তা প্রহরী ১৭টি

যোগ্যতা: এসএসসি বা সমমান।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

১৫. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ৭৯টি

যোগ্যতা: এসএসসি বা সমমান।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

১৬. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক বা গার্ডেনার ৩টি

যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

শর্তাবলি: বিজ্ঞপ্তি অনুযায়ী ৩, ৮, ৯, ১০, ১৩ নম্বর পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তা ছাড়া ১, ২, ৪, ৫, ৬, ৭, ১১, ১২, ১৪, ১৫, ১৬ পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে ‘সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর’ পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন ফি: ১ থেকে ১৩ নম্বর পদের ১১২ টাকা। ১৪ থেকে ১৬ নম্বর পদের ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১২ আগস্ট, ২০২৬, বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত