
অস্ট্রেলিয়ার বিপক্ষে মূল লড়াইয়ে নামার আগে বাংলাদেশের প্রস্তুতিটা হলো ভুলে যাওয়ার মতো। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচটি শেষ হয়েছে সোয়া দুই দিনেই।
অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে বাংলাদেশের চিন্তার কারণ ছিল ব্যাটারদের অফফর্ম। ক্রিকেট অস্ট্রেলিয়ার অচেনা একাদশের কাছেই ব্যাটারদের চরম ব্যর্থতার পর সে চিন্তা আরও বেড়ে গেল। ব্যাটারদের বাজে পারফরম্যান্সে গা গরমের ম্যাচটাতে অসহায় আত্মসমর্পন করতে হলো বাংলাদেশকে।
মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ২৬৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটার প্রতিপক্ষের পেসারদের সামনে দাঁড়াতে পারেননি; গুটিয়ে গেছে মাত্র ৫৪ রানে। প্রস্তুতি ম্যাচে ব্যাটারদের এমন ব্যর্থতাই বলে দিচ্ছে, মূল সিরিজে কতটা কঠিন সময় অপেক্ষা করছে অতিথিদের জন্য।
টিগ উইলির সেঞ্চুরির (১৩০) পাশাপাশি জ্যাক ডোরান (৭৬) ও কার্টিস প্যাটারসনের (৫৩) ফিফটিতে প্রথম ইনিংসে ক্রিকেট অস্ট্রেলিয়া করেছিল ৩৫৫ রান। বল হাতে হাসান মাহমুদ (৪ উইকেট), তাসকিন আহমেদরা (২ উইকেট) ভরসা দিলেও ৯২ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে এ যাত্রায় আর শেষ রক্ষা হয়নি বাংলাদেশের।
শুরু থেকেই ক্যাম্পবেল থম্পসনের তোপের মুখে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে ৪৫ রানে অতিথিদের ইনিংসের অর্ধেক প্যাভিলিয়নের পথ ধরে। ৯ রানে শেষ ৫ উইকেট হারিয়ে অলআউট হয় বাংলাদেশ। সর্বোচ্চ ২২ রান করেন তানজিদ হাসান তামিম। বাকি সবাই ফেরেন এক অঙ্কের ঘরে। বাংলাদেশকে অলআউট করার পথে থম্পসন একাই নেন ৮ উইকেট। ২৫ রান দেন এই পেসার। ২ উইকেট নেন কোরি রকিচ্চিওলি।
ডারউইনের মারার ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৩ আগস্ট। ২২ আগস্ট ম্যাকাইতে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে দুই দল।

তিন দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৩৮ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৬৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে অতিথিরা গুটিয়ে গেছে মাত্র ৫৪ রানে। প্রথম ইনিংসে মান বাঁচানো সংগ্রহে অবদান আছে তাইজুলের। টপঅর্ডার এবং মিডলঅর্ডারদের ব্যর্থতার পর শেষ দিকে মেহেদী হাসান মিরাজের সঙ্গে হাল ধরেন
৪৩ মিনিট আগে
ফুলহামের মূল দলে অভিষেকের পর এবার সিনিয়র ফুটবলে নিয়মিত খেলার অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ ফুটবলে পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে এক মৌসুমের জন্য ধারে যোগ দিয়েছেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার। ফুলহাম আজ নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ফারহানকে ধারে পাঠানোর বিষয়টি নিশ্চিত
১১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর পেরিয়ে গেছে দুই সপ্তাহেরও বেশি সময়। কিন্তু টানা দুইবার আর্জেন্টিনার শিরোপা জিততে না পারার দুঃখ এখনো তাড়িয়ে বেড়াচ্ছে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের। এবার সেটা নিয়ে চাঞ্চল্যকর এক খবর শোনালেন আর্জেন্টিনার ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। এক টায়ার সারানোর দোকানদার দলের ওপর
১৩ ঘণ্টা আগে
টানা দুইবার অস্ট্রেলিয়ার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ট্রাভিস হেড। এবার তিনি অ্যালেক্স ক্যারিকে এক ভোটের ব্যবধানে হারিয়ে পেলেন অ্যালান বোর্ডার পদক। টানা দুইবার বর্ষসেরা পুরস্কারের পদক জিতে হেড যেমন উচ্ছ্বসিত, একই সঙ্গে তাঁর চিন্তা বাংলাদেশের বিপক্ষে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ নিয়
১৩ ঘণ্টা আগে