
টেসলা, স্পেসএক্স, স্টারলিংক ও এক্সের মতো বিখ্যাত সব প্রতিষ্ঠানের প্রধান ইলন মাস্ক আগামী ২০২৭ সালের মধ্যেই বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ারে পরিণত হবেন। অর্থাৎ ২০২৭ সালের মধ্যে ইলন মাস্কের সম্পত্তির মালিক হতে যাচ্ছেন। লন্ডনভিত্তিক সম্পত্তি নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ইনফর্মা কানেক্ট একাডেমি এই ভবিষ্যদ্বাণী দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, ইনফর্মা কানেক্ট একাডেমি জানিয়েছে—বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, বেসরকারি রকেট কোম্পানি স্পেসএক্স এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সের প্রধান মাস্কের সম্পত্তি প্রতিবছর গড়ে ১১০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তালিকা অনুসারে, ২৫১ বিলিয়ন ডলারের মালিকানা নিয়ে মাস্ক বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী।
ইনফর্মা কানেক্ট একাডেমির বিশ্লেষণে আরও বলা হয়েছে, সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালের মধ্যে ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানি দ্বিতীয় ট্রিলিয়নিয়ারের মর্যাদা অর্জন করবেন। তবে শর্ত হলো—তাঁর সম্পত্তির পরিমাণ প্রতিবছর গড়ে ১২৩ শতাংশ হারে বাড়ত থাকতে হবে।
এ ছাড়া, প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং ও ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ ব্যবসায়ী প্রজোগো পাঙ্গেস্তুও যদি তাদের গতিপথ ধরে রাখেন তাহলে তারাও ২০২৮ সালের মধ্যে ট্রিলিয়নিয়ার হতে পারেন। বিলাসদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান লুই ভিতোঁর প্রধান বার্নার্ড আর্নল্ট এবং মেটার প্রধান মার্ক জাকারবার্গ’ও ২০৩০ সালের মধ্যে ট্রিলিয়নিয়ার হতে পারেন।
বর্তমানে কোনো ব্যক্তি ট্রিলিয়নিয়ার হতে না পারলেও বেশ কয়েকটি কোম্পানির মূলধন ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এর মধ্যে—অ্যাপল, এনভিডিয়া, বার্কশায়ার হ্যাথাওয়ে, মাইক্রোসফট অন্যতম।
আরও খবর পড়ুন:

পাকিস্তান সীমান্ত পেরিয়ে পূর্ব আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে অনুপ্রবেশকারী একদল সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৮ জনকে হত্যার দাবি করেছে তালেবান সরকার। এই অভিযানে আরও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রায় ২০০ বছর পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। ৫০ বছর বয়সী ক্রিস্টা পাইককে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি চলছে। তবে তাঁর আইনজীবীরা শেষ মুহূর্ত পর্যন্ত দণ্ড কার্যকর ঠেকাতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
৩ ঘণ্টা আগে
আসামের গুয়াহাটিতে একটি সমাবেশের ঠিক কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও তাঁর দলের বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিষয়টি নিশ্চিত করেন...
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে মার্কিন সামরিক বাহিনী ব্যবহৃত একটি বিমানঘাঁটির কাছে কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। একই ঘটনায় বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। কাতারাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে