
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অনেক চেষ্টাই করেছিলেন ক্রিকেট কূটনীতিতে জেতার। গত কয়েক দিন তিনি নিয়মিত যোগাযোগ করেছেন বিভিন্ন ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে। সব চেষ্টা বৃথা, বাংলাদেশ বেশির ভাগেরই সমর্থন পায়নি। পারেনি এই লড়াইয়ে জিততে।
আজ সন্ধ্যায় আইসিসির যে বোর্ড সভা হয়েছে, সেখানে বাংলাদেশ ইস্যুর সমাধানে হয়েছে ভোটের আয়োজন। সেই ভোটে বাংলাদেশ পেয়েছে মোটে ২ ভোট। হেরেছে ১২-২ ব্যবধানে। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র এমনটাই জানিয়েছে। ভোট হয়েছে ১২ পূর্ণ সদস্য ও ২ সহযোগী দেশের মধ্যে। বাংলাদেশ পেয়েছে শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভোট।
এই ভোটাভুটির পর আইসিসি এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সময়সূচি অনুযায়ীই হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতেই হবে। বিসিবি তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানানোর পর ভবিষ্যতের পথ নিয়ে আলোচনা করতে আইসিসি বোর্ডের (ভিডিও কনফারেন্সের মাধ্যমে) একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (আজ)। আইসিসি বোর্ড এটাও উল্লেখ করেছে যে, টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়।
বিসিবি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। এক দিন সময় দেওয়া হয়েছে বিসিবিকে। যদি বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে না যায়, তবে বিশ্বকাপে ‘সি’ গ্রুপে তাদের জায়গায় স্কটল্যান্ডকে দেখা যেতে পারে। ২৪ ঘণ্টার মধ্যে বিসিবি কী সিদ্ধান্ত জানায়, সেটিই জানার অপেক্ষায়।

ইতালির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফ যথার্থই বলেছেন—‘প্রথমবার (বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া) ছিল দুর্ভাগ্য, দ্বিতীয়বারও হয়তো তাই। কিন্তু তৃতীয়বার? কোনো অজুহাত চলে না।’
৩০ মিনিট আগে
সবশেষ ২০২৪ অনূর্ধ্ব-২০ সাফে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ঠিক তার পরের বছর (২০২৫ অনূর্ধ্ব-২০ সাফ) ভারতের কাছে হেরে শিরোপা হারানোর বেদনায় পুড়তে হয়েছে বাংলাদেশকে। আজ বাংলাদেশ নামবে প্রতিশোধের লড়াইয়ে। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে অনূর্ধ্ব-২০ সাফের বাংলাদেশ-ভা
১ ঘণ্টা আগে
অর্ধেক কাজ বার্সেলোনা সেরে রেখেছিল ২৫ মার্চ। নারী চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে স্বাগতিক রিয়াল মাদ্রিদকে ৬-২ গোলে হারিয়েছিল বার্সা। গত রাতে দ্বিতীয় লেগেও গুনে গুনে ৬ গোল দিয়েছে বার্সেলোনা।
১ ঘণ্টা আগে
সিঙ্গাপুরের বিপক্ষে হার দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই। সহজেই বলা গেলেও এর ভেতর লুকিয়ে আছে হতাশা, আক্ষেপ, ভুলভ্রান্তি আর খানিকটা প্রাপ্তি। তবে বাস্তবতা হচ্ছে, বাংলাদেশ পারেনি মূল পর্বে টিকিট কাটতে। ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থেকে মিশন শেষ করেছেন হামজা-শমিতরা।
২ ঘণ্টা আগে