
ব্যবহৃত ও রিকন্ডিশন্ড ইলেকট্রিক ভেহিকেল (ইভি) আমদানির অনুমতি পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)। সংগঠনটি বলেছে, নতুন আমদানি নীতিতে রিকন্ডিশন্ড ইভি আমদানি নিষিদ্ধ করায় মধ্যবিত্ত ক্রেতাদের কম দামে পরিবেশবান্ধব গাড়ি কেনার সুযোগ

ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি ‘লুস’ (Luce) দাতব্য নিলামে বিক্রি হয়েছে রেকর্ড ৪ কোটি ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা ৪৯০ কোটি টাকারও বেশি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সোথবি’স আয়োজিত নিলামে বিক্রি হওয়া নতুন কোনো গাড়ির ক্ষেত্রে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য।

বিশ্বজুড়ে যখন টেসলার মতো বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানের উদ্ভাবিত বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি (ইভি) নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে, তখন বাংলাদেশে কোনো হাঁকডাক ছাড়াই গণপরিবহনে ঘটে চলেছে এক অন্যরকম নীরব বিপ্লব। দেশের নগর ও গ্রামাঞ্চলের প্রান্তিক মানুষের চলাচলের অন্যতম প্রধান ভরসা এখন ব্যাটারিচালিত রিকশা বা ইজিবাইক।

বৈদ্যুতিক গাড়ি ও জ্বালানি সংরক্ষণ ব্যবস্থায় বহুল ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারির বিকল্প হিসেবে চীনের একটি সোডিয়াম-আয়ন ব্যাটারি গুরুত্বপূর্ণ পরীক্ষায় সফল হয়েছে। নতুন এক গবেষণায় বলা হয়েছে, প্রযুক্তিটি ভবিষ্যতে কম খরচে এবং সহজলভ্য কাঁচামাল ব্যবহার করে ব্যাটারি উৎপাদনের সুযোগ তৈরি করতে পারে।