আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন গোলাম রব্বানী। তিনি একই মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন-১) পদে কর্মরত আছেন। সেই সঙ্গে ঢাকা মহানগর মুখ্য হাকিম (সিএমএম) করা হয়েছে মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে।
আজ রোববার আইন মন্ত্রণালয়ের বিচার শাখা-৫ উপসচিব এস মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো গেছে।
এ ছাড়া আইন মন্ত্রণালয়ের পৃথক কয়েকটি আদেশে নিম্ন আদালতের ১৬৮ জন বিচারককে দেশের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। ২৩ জন যুগ্ম জেলা জজকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা জজ করা হয়েছে। ছয়জন অতিরিক্ত জেলা জজকে জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ রুহুল আমীনকে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। আরেকটি প্রজ্ঞাপনে ছয়জন যুগ্ম জেলা ও দায়রা জজকে বদলি করা হয়েছে।
আরও খবর পড়ুন:

কাগজ-কলমে ঢাকা থেকে রংপুরে যেতে কুড়িগ্রাম এক্সপ্রেসের সময় লাগে ৯ ঘণ্টা ৫০ মিনিট। কিন্তু বাস্তবে আরও অনেক রুটের মতো এই পথেও তা যেন সময়সূচির পাতায় সীমাবদ্ধ। ১ আগস্টের যাত্রায় পার্বতীপুরে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ৪ ঘণ্টা ১০ মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছায় ট্রেনটি।
৬ ঘণ্টা আগে
সারা দেশে পাইপলাইনের গ্যাস ও বিদ্যুতের সংকট গতকাল বুধবার আবার বেড়েছে। ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চুলা দিনের বেশির ভাগ সময়ই জ্বলছে না। রাজধানীসহ সারা দেশে বিদ্যুতের লোডশেডিং করা হচ্ছে। শহরের চেয়ে গ্রামে লোডশেডিংয়ের পরিমাণ বেশি। গ্রামে ১০-১৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকায় দেশের বিভিন্ন প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অনেক মানুষ সরকারি বিভিন্ন সেবা এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আর জন্মনিবন্ধন না থাকা, ঠিকানা ও পরিচয়সংক্রান্ত জটিলতাসহ নানা কারণে তাঁদের এনআইডি পেতে সমস্যা হচ্ছে।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত আটটি রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। এর মধ্যে শুধু ১৯৯১ সালের নির্বাচনে জাতীয় সংসদে ভোটাভুটি হয়েছে। একক প্রার্থী থাকায় পরের সাতবার ভোটের প্রয়োজন হয়নি। এবার অবশ্য প্রেক্ষাপট কিছুটা ভিন্ন।
১০ ঘণ্টা আগে