
অ্যাপলের সাশ্রয়ী মূল্যের আইফোন মডেল এসই ৪ উন্মোচন হতে পারে আগামী সপ্তাহে। আর মডেলটির বিক্রি শুরু হবে ফেব্রুয়ারির শেষের দিকে। অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।

নিষিদ্ধ হওয়া ঠেকাতে যুক্তরাষ্ট্রে টিকটক প্ল্যাটফর্ম ইলন মাস্কের কাছে বিক্রির কথা ভাবছে চীন। গতকাল সোমবার ব্লুমবার্গ এক প্রতিবেদনে এই দাবি করেছে। তবে ইলন মাস্ক টিকটকঅধিগ্রহণ করবেন কি না, তা জানা যায়নি।

দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ২০২৩ সালে সর্বোচ্চ ইএসজি (পরিবেশ, সামাজিক এবং প্রশাসনিক) স্কোর অর্জনের স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক অর্থ ও তথ্য বিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ স্বীকৃতি দিয়েছে।

গত ৫ আগস্ট অভ্যুত্থানের পথপরিক্রমায় বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তবে এরপর থেকে যেসব ঘটনা ঘটছে, তাতে ইসলামি চরমপন্থীদের মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে।