অ্যাপল

প্রথমবারের মতো টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল, বাজারে আসছে কবে
দীর্ঘদিন টাচস্ক্রিন ল্যাপটপের ধারণার বিরোধিতা করে আসা অ্যাপল এবার নিজেদের অবস্থান থেকে সরে এসেছে। গত বুধবার প্রতিষ্ঠানটি ‘প্রোলেড এক্সডিআর ডিসপ্লে’ (PROLED XDR Display) সমৃদ্ধ নতুন ম্যাকবুক প্রো উন্মোচন করেছে। এটিই অ্যাপলের প্রথম টাচস্ক্রিনযুক্ত ল্যাপটপ।

ফোল্ডেবল আইফোনের হাইপ কি শেষ, দাগ পড়ছে স্ক্রিনে
ফোল্ডেবল আইফোন আইফোন ডুয়ো-এর স্ক্রিনে দাগ পড়ার অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। তবে অ্যাপল জানিয়েছে, কিছু কিছু আইফোন ডুয়োতে এ সমস্যা দেখা দিয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, গত শুক্রবার বিশ্বজুড়ে ফোনটির বিক্রি শুরু হয়।

অ্যাপলের ফোল্ডেবল ফোনে চীনের অবদান রয়েছে: টিম কুক
অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ফোল্ডেবল স্মার্টফোন ‘আইফোন ডুও’ তৈরিতে চীনের অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান টিম কুক। বেইজিংয়ে চায়না ডেইলিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন...

অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন আইফোন ডুয়ো
আইফোনের প্রায় ২০ বছরের ইতিহাসে এই প্রথম এল ফোল্ডেবল বা ভাঁজ করা যায় এমন আইফোন। সেটির নাম আইফোন ডুয়ো। নতুন সিইও জন টার্নাসের প্রথম হাই-স্টেক্স প্রোডাক্ট লঞ্চ ইভেন্টে মোবাইল ফোনটির ঘোষণা দেওয়া হয়। কুপারটিনোতে আয়োজিত অ্যাপলের বার্ষিক ইভেন্টে এর পাশাপাশি তাদের অন্য সব ডিভাইসের প্রদর্শনী করা হয়।












