
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) মো. এমদাদুল বারী।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে তাঁকে নিয়োগ দেওয়া হয়।
উপসচিব এ টি এম শরিফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর ধারা ৭(১) ও ৯(২) অনুযায়ী মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে নিয়োগপূর্বক চেয়ারম্যান পদে পদায়ন করা হলো।’
যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে তিনি বিটিআরসির চেয়ারম্যান থাকবেন।

যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে একটি ব্যক্তিমালিকানাধীন আবাসন ব্যবসা প্রতিষ্ঠানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গুলশানের গুরুত্বপূর্ণ এলাকায় ওয়াসার জমিতে তড়িঘড়ি করে আবাসন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করার পরিবর্তে তা বিবেচনার নামে রাজউক থেকে বরাদ্দ পাওয়া ওয়াসার...
৩১ মিনিট আগে
২০১৯ সালের ৬ এপ্রিল নুসরাত মাদ্রাসায় আলিম পরীক্ষা দিতে গেলে পরিকল্পিতভাবে সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর আহত তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
১ ঘণ্টা আগে
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর ১২(৬) বিধি অনুযায়ী নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার ভিত্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।
১ ঘণ্টা আগে
‘২৩ আগস্ট একটি এলএনজি কার্গো আসতে পারে। সেদিন থেকে দুটি এফএসআরইউ পূর্ণ সক্ষমতায় চলবে বলে আশা করি। এই সময়ের মধ্যে দেশীয় উৎপাদনও বাড়ানো যাচ্ছে না।’ এলএনজির পাশাপাশি দেশীয় কূপ থেকেও গ্যাসের সরবরাহ দিন দিন কমছে। গত ১০ জুন দেশীয় কূপ থেকে ১ হাজার ৬৬৬ মিলিয়ন ঘনফুট গ্যাস আসছিল।
১ ঘণ্টা আগে