বাইডেনের কাছে আবারও বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। যুক্তরাষ্ট্রের দিলাওয়ারে বাইডেনের ব্যক্তিগত বাসভবনে গতকাল শনিবার এক বৈঠকে মোদি বাংলাদেশ প্রসঙ্গটি আলাপে আনেন।
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। নিউইয়র্কের কূটনৈতিক কয়েকটি সূত্রে এটি জানা যায়।
মোদি নিজে এক এক্স-পোস্টে ছবি যুক্ত করে বাইডেনের সঙ্গে বৈঠকটি বেশ সফল হয়েছে বলে দাবি করেছেন। তিনি বলেন, সেখানে আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় আলোচনায় এসেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনে যোগ দিতে তিন দিনের সফরে মোদি গতকালই যুক্তরাষ্ট্র পৌঁছান।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে দিল্লি চলে যান। এরপর আগস্টের শেষ সপ্তাহে বাইডেনের সঙ্গে এক টেলিফোন আলাপে মোদি বাংলাদেশ প্রসঙ্গ তোলেন। তিনি আঞ্চলিক স্থিতিশীলতা ও বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দিকগুলোয় যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন।
জাতিসংঘের একই সভায় যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আগামীকাল সোমবার দিবাগত রাতে নিউইয়র্কের পথে ঢাকা ছাড়ার কথা রয়েছে। সেখানে মোদির সঙ্গে ইউনূসের অবস্থানের সময় না মেলায় তাঁদের মধ্যে বৈঠক হচ্ছে না।
তবে ২৪ সেপ্টেম্বর ইউনূসের সঙ্গে বাইডেনের একটি বৈঠক করা যায় কি না, এ নিয়ে দুপক্ষেই খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবর পড়ুন:
- মরুর বুকে এঁকেবেঁকে চলবে ২৫ হাজার কোটি ডলারের রেলপথ
- অবস্থান পাল্টে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার
- ‘বাংলাদেশ যা করেছে, সেটা মেনে নেওয়া যায় না’
- কাকরাইলে অডিটরদের সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত
- বুকে ব্যথা নিয়ে সিসিইউতে মাহমুদুর রহমান মান্না
- বরিশাল বিসিক যেন মিজানের ‘বাপ-দাদার’ সম্পত্তি
- মির্জা আব্বাসের ভাগিনা পরিচয়ে গুলশানে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ
- মার্ক্সবাদী দিশানায়েকেই কি হতে যাচ্ছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
- সাকিবকে বাদ দেওয়া প্রসঙ্গে ‘সাহসী’ প্রশ্ন বললেন শান্ত
- বাতিলের ৩৬ ঘণ্টা পর ঢাকার উদ্দেশ্যে মদিনা ছাড়ল বিমানের ফ্লাইট
- মেট্রোরেলের ৬ মাসের আয় নিয়ে ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয়
- আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মচারীকে সম্পদবিবরণী দিতে হবে
- বিএনএস গ্রুপের চেয়ারম্যান বুলুর বিরুদ্ধে গুলশানে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ
- পার্বত্য চট্টগ্রামে সহিংসতা: বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনমন চান ভারতের চাকমা নেতারা
- ৬ ঘণ্টা বসিয়ে রেখে ভোরে মদিনা-ঢাকা ফ্লাইট বাতিল করল বিমান, আড়াই শ যাত্রীর ভোগান্তি
- ডলার-সংকটে ভারতীয় বিদ্যুতের ১০০ কোটির বকেয়া পরিশোধে হিমশিম বাংলাদেশ
- ‘শুধু বিচারের বাণী নয়, বিচারকও নিভৃতে কাঁদে’, দুঃখকষ্টের কথা বললেন বিচারকেরা









