
নগরের আতুরার ডিপো এলাকায় প্রায় ৩০ বছর ধরে বন্ধ থাকা দি এশিয়াটিক কটন মিলস অ্যান্ড লিমিটেড নামে একটি কারখানা চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শ্রমিকেরা।
আজ রোববার (২৮ জুন) বিকেল ৪টার দিকে মিলের প্রধান ফটকের সামনে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদ নামে শ্রমিকদের একটি সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে ঐক্য পরিষদের আহ্বায়ক যদু মোহন দাশ সভাপতিত্ব করেন। সমাবেশে সংগঠনটির সদস্যসচিব নূর মো. বলেন, বিটিএমসি মিলের ভাড়া থেকে এ পর্যন্ত প্রায় ৪০ কোটি টাকার বেশি আয় করলেও শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। এ সময় তিনি দ্রুত পাওনা পরিশোধ এবং মিল চালুর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
শ্রমিকনেতারা বলেন, ৩০ বছর ধরে কারখানা বন্ধ থাকায় অর্থাভাবে, অনাহারে ও চিকিৎসার অভাবে এ পর্যন্ত কারখানাটির ৩ শতাধিক শ্রমিক-কর্মচারীর মৃত্যু হয়েছে। শ্রমিকদের বকেয়া পরিশোধ করারও কোনো উদ্যোগ নেই।
অবিলম্বে বকেয়া পরিশোধ ও মিল চালুর উদ্যোগ না নেওয়া হলে পর্যায়ক্রমে অবস্থান কর্মসূচি, অনশন, মিছিল এবং অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হবেন।
এর দায় বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) ও বস্ত্র মন্ত্রণালয়কে নিতে হবে বলে জানান তাঁরা। মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আর. ইউ. চৌধুরী শাহীন ও বিএনপি নেতা মো. ইসমাইলসহ অনেকে।

থানা-পুলিশের একটি দল পল্টন থানাধীন জাতীয় স্টেডিয়ামের ৪ নম্বর গেট-সংলগ্ন এরশাদ গলিতে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. লালন তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যান।
১ মিনিট আগে
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্ত এলাকা থেকে পাইপগানসহ মো. পিয়ার আলী নামে একজনকে আটক করেছে বিজিবি।
৫ মিনিট আগে
অভিযানে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে উল্লেখযোগ্য সংখ্যক মামলা করা হয়েছে।
৯ মিনিট আগে
নরসিংদীর মাধবদীতে ময়লার ভাগাড় থেকে দিগন্ত (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মারকাজ মসজিদ সংলগ্ন নরসিংদী-মদনগঞ্জ মহাসড়কের পাশে মরদেহটি পাওয়া যায়। পুলিশ বলছে, অন্য কোথাও হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়ে থাকতে পারে।
৪০ মিনিট আগে