
পুলিশ প্রশাসনের শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদগুলোয় বড় ধরনের রদবদল করেছে সরকার। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও হাইওয়ে পুলিশের নতুন প্রধানসহ ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডি ও অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
দীর্ঘদিন ধরে পুলিশের গুরুত্বপূর্ণ এই দুই ইউনিটের প্রধানের পদ শূন্য ছিল। একই আদেশে অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমে ও মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যেও বড় ধরনের রদবদল করা হয়েছে। ডিআইজি প্রলয় চিসিমকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট এবং সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়ে বদলি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনিকে রংপুর পিটিসির কমান্ড্যান্ট ও স্পেশাল ব্র্যাঞ্চের ডিআইজি এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীকে খুলনা পিটিসির ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তার কর্মস্থলও পরিবর্তন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামানকে র্যাবে ও স্পেশাল ব্র্যাঞ্চের অতিরিক্ত ডিআইজি এ কে এম আক্তারুজ্জামানকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। দ্বিতীয় এপিবিএন, মুক্তাগাছার অধিনায়ক মো. কুতুব উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে এবং রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আল মামুনকে দ্বিতীয় এপিবিএনের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি সরকার মোহাম্মদ কায়সারকে রাঙামাটির বেতবুনিয়া পিএসটিএসের কমান্ড্যান্ট, অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায়; নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশকে রংপুর পিটিসিতে এবং খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বিশেষ পুলিশ সুপার ও পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে পুলিশ অধিদপ্তরে ও স্পেশাল ব্র্যাঞ্চের বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুর রহমানকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় বদলি করা হয়েছে। এ ছাড়া অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জে এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. শহীদুল ইসলাম ও পুলিশ টেলিকমের পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শীর্ষ পর্যায়ের বৈঠক ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে যেকোনো সমস্যা সমাধানের বিষয়ে তাঁর আশাবাদ পুনর্ব্যক্ত করেছেন। গতকাল রোববার রাতে বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ‘আরও দ্রুত হওয়া উচিত।’
৩ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের কয়েকটি কারাগার ভেঙে পালিয়ে যাওয়া অন্তত ৫১৯ জন বন্দীকে দুই বছর পরও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে ১৮২ জনের পরিচয়ই শনাক্ত করা যাচ্ছে না। নরসিংদী ও শেরপুর কারাগার থেকে পলাতক এই বন্দীদের মামলাসহ অন্যান্য কোনো তথ্য নেই কারা অধিদপ্তরের নথি কিং
৯ ঘণ্টা আগে
ভোটে জিতে ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি অনুযায়ী জনবান্ধব কর্মসূচিগুলো এগিয়ে নিতে কাজ করছিল সরকার। অর্থনীতি পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি, কৃষক-শ্রমিকের স্বস্তি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নেওয়া হচ্ছে পদক্ষেপ। কিন্তু দেশজুড়ে হঠাৎ করে গ্যাস-বিদ্যুতের সংকটে এর অনেক কিছুই যেন বড় পরীক্ষার মুখে...
৯ ঘণ্টা আগে
উড্ডয়নের পর কারিগরি ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে আটকা পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। রোববার (১৬ আগস্ট) কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে। ফ্লাইটটিতে ১২৭ জন যাত্রী ছিল। পরে তাদের অন্য একটি ফ্লাইটে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।
১১ ঘণ্টা আগে