রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকায় বাবাকে মুগুর দিয়ে হত্যার অভিযোগে ছেলে রাকিব উর রহমানকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে রাজধানী ঢাকার মধ্য পাইকপাড়ার গ্রীণভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। আজ রোববার বিকেলে র্যাব-৫ এ তথ্য জানায়।
র্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানি এবং র্যাব-৪-এর সিপিএসসি মিরপুর-১-এর একটি দল যৌথভাবে অভিযানটি চালায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গত ২২ জুন ছেলের মুগুরের আঘাতে প্রাণ হারান অবসরপ্রাপ্ত শিক্ষক রেজাউল করিম (৬০)।
র্যাব জানায়, সেদিন সকাল সাড়ে ৯টার দিকে রাকিব চাকরির পরীক্ষা দিতে ঢাকায় যাওয়ার জন্য বাবার কাছে টাকা চান। এ সময় রেজাউল করিম তাকে তার মায়ের কাছ থেকে টাকা নিতে বলেন।
টাকা চাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রেজাউল করিম তার স্ত্রীকে মারধর শুরু করলে পাশে থাকা রাকিব মুগুর দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করেন বলে জানায় র্যাব। পরে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রেজাউল করিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আঞ্জুরা বেগম নগরের চন্দ্রিমা থানায় ছেলের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাকিব হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শাহরিয়ার বিন মতিনের সরকারি অনুদানের টাকা দিয়ে তাঁর বাবা মোহাম্মদ আব্দুল মতিন দ্বিতীয় বিয়ে করেছেন—এমন অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করে আব্দুল মতিন দাবি করেছেন, নিজের সামর্থ্যে ও প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই তিনি বিয়ে করেছেন।
১৫ মিনিট আগে
বাগেরহাটে পারিবারিক কলহের জেরে রাজিয়া বেগম (৩৭) নামের এক নারীকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত বেল্লাল সরদারকে (৪৭) আটক করেছে বাগেরহাট মডেল থানা-পুলিশ।
২৪ মিনিট আগে
বড় মাত্রার কোনো ভূমিকম্প হলে রাজধানী ঢাকার কী অবস্থা হবে, তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়া, জলাশয় ও খাল-বিল ভরাট এবং অপরিকল্পিত নগরায়নের কারণে রাজধানী দিন দিন...
৩২ মিনিট আগে
মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব পালনকালীন সিদ্ধান্ত, নথি, দাপ্তরিক কার্যক্রম এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য-উপাত্ত পর্যালোচনা ও যাচাই-বাছাই শেষে মামলার তদন্তে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কিছু তথ্য পেতে বিলম্ব হওয়ার কারণে...
৩৪ মিনিট আগে