কারখানা

শিল্পনগরী গাজীপুরে ছুটির দিনেও সচল ১০ শতাংশ কারখানা
শ্রমিক অসন্তোষের মধ্যে আজ শুক্রবার গাজীপুরের মোট কারখানার ১০ শতাংশে উৎপাদন চলেছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, দিনভর কোনো বিক্ষোভ, সড়ক অবরোধ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্দিষ্ট মেয়াদে ৩২টি কারখানা বন্ধ রয়েছে।

ফটিকছড়িতে অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান, শুটার রায়হানের ৬ সহযোগী গ্রেপ্তার
চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে টানা অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে শুটার রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তাঁর পরিচালিত অস্ত্র তৈরির একটি গোপন কারখানার সন্ধান পাওয়া গেছে।

নয় দাবিতে নীলফামারীতে শ্রমিকদের সড়ক অবরোধ, তিন দিনের জন্য কারখানা বন্ধ
বেতন-ভাতা বৃদ্ধি, ওভারটাইমের ন্যায্য পারিশ্রমিক, কর্মঘণ্টা কমানো ও কাজের চাপ হ্রাসসহ নয় দফা দাবিতে নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনস লিমিটেডের শ্রমিকেরা। আজ বুধবার সকাল ৮টার দিকে নীলফামারী সদর উপজেলার তরণীবাড়ী অচিনতলায় অবস্থিত কারখানার সামনে তাঁরা সড়ক

গাজীপুরে ৫০ কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫
গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের জেরে আজ বুধবারও অস্থিরতা বিরাজ করছে। পরিস্থিতি বিবেচনায় জেলার ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ৩৫টির মতো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বেশ কিছু কারখানার শ্রমিকেরা তিন দিনের ছুটি পেয়ে বাড়ির পথে রওনা হয়েছেন...











