সারা দেশচট্টগ্রাম বিভাগ
চাঁদপুরমতলব দক্ষিণ
চাঁদপুরে বিল থেকে বস্তাবন্দী অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দী গ্রামের একটি বিল থেকে কম্বলে মোড়ানো বস্তাবন্দী অজ্ঞাতনামা মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মুখমণ্ডল বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।


চাঁদপুরে জাল নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৬টি এক হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা তাঁদের জাল নোটসহ হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে জাল নোটের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ে অভিযান চালায় পুলিশ।

চাঁদপুরে অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের ঘর পুড়ে ছাই
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে পাঁচ পরিবারের বসতঘর, রান্নাঘর ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

মতলব দক্ষিণে অটোরিকশা উল্টে চালক নিহত
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে চালক ছিদ্দিক মিয়াজী (৪৮) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে দুর্ঘটনার পর তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।












