চাঁদপুরের শাহরাস্তিতে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা ২টার দিকে উপজেলার শাহাপুর এলাকার চৌধুরী বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে থানা-পুলিশ।


চাঁদপুরের শাহরাস্তিতে অনুমতি ছাড়া সরকারি সড়কের পাশের গাছ কাটার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় শাহরাস্তি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম গাছের মূল্য বাবদ ৮ হাজার ৩০০ টাকা পৌরসভার তহবিলে জমা দিয়েছেন বলে জানিয়েছেন ইউএনও মনিরা খাতুন।

চাঁদপুরের শাহরাস্তিতে মোবাইল ফোনে সাইবার অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আজ সোমবার জুয়া প্রতিরোধ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও অতিরিক্ত বালুবাহী ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালক, সুপারভাইজারসহ তিনজন নিহত এবং অন্তত ১৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বালুবাহী ট্রাক চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।