
চাঁদপুরের মতলব দক্ষিণে যাত্রীবাহী বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত শিশুসহ আরও ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার উপজেলার বরদিয়া ব্রিজসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশার চালক ছিদ্দিকুর রহমান (৫০)। তিনি মতলব উত্তর উপজেলার ছোট হলুদিয়া গ্রামের বাসিন্দা। অপর নিহত তপন চৌধুরী (৩৫) মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা।
আহতরা হলেন সদর উপজেলার ইসলামপুর গাছতলা গ্রামের শাহ আলম (৪০), কুমিল্লার দাউদকান্দি এলাকার সঞ্চয় ঘোষ (৪৫), তাঁর স্ত্রী রিপা ঘোষসহ (৪০), নুসরাত আক্তার (১৮), অজ্ঞাত এক কিশোর ও শিশু।
এর মধ্যে চারজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল এবং দুজনকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত শাহ আলম ও সঞ্চয় ঘোষকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা নাইম ও রোকসানা বেগম বলেন, দুর্ঘটনার পর অটোরিকশাতে থাকা সবাই গুরুতর আহত হন। এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিকটবর্তী মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
জানতে চাইলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক বিপ্লব দাস বলেন, নিহত সিএনজিচালিত অটোরিকশার চালক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালে আনা আহতদের অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে দুই যাত্রীকে ঢাকায় রেফার করা হয়েছে। বাকিদের হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, দুর্ঘটনাকবলিত এলাকাটি পরিদর্শন শেষে সিএনজিচালিত অটোরিকশা ও জৈনপুরী বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বরে জানান ওসি।

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলের পতাকা ও ব্যানারে ঘরবাড়ি সাজানোর দৃশ্য নতুন কিছু নয়। তবে এবার সেই উন্মাদনাকে এক ভিন্ন মাত্রা দিয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পরিবহন ব্যবসায়ী ও ‘মাকসিম ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া মাকসিম।
২০ মিনিট আগে
জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করতে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত হয়েছে।
১ ঘণ্টা আগে
সরকারি চাকরিবিধি অনুযায়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে তাঁর নিজ কর্মস্থল এলাকায় সার্বক্ষণিক অবস্থান করা বাধ্যতামূলক। অথচ নেত্রকোনার আটপাড়া ও কেন্দুয়া উপজেলার দায়িত্বে থাকা খাদ্য নিয়ন্ত্রক মো. ইমরান হোসেন ঢাকার সাভারে নিজ বাড়িতে বসবাস করেন বলে অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অধিকাংশ সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। ফলে প্রতিদিন এসব সড়ক ব্যবহারকারী হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বছরের পর বছর ভোগান্তি চললেও সংস্কারে কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে...
১ ঘণ্টা আগে