
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে পাঁচ পরিবারের বসতঘর, রান্নাঘর ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার খিঁদিরপুর এলাকার মাছুয়াখালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকালে হঠাৎ মো. জালাল জমদ্দারের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বসতঘর ও রান্নাঘরে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি বসতঘর ও পাঁচটি রান্নাঘরসহ ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার ও বিভিন্ন মালামাল পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবার হলো মো. জালাল জমদ্দার, মো. সেলিম জমদ্দার, সুফিয়ান জমদ্দার, কামরুল জমদ্দার ও মানিক মিয়ার পরিবার।
ক্ষতিগ্রস্ত জালাল জমদ্দার বলেন, হঠাৎ আগুনে আমাদের ঘরগুলো পুড়ে ছাই হয়ে গেছে। পাঁচটি বসতঘর, পাঁচটি রান্নাঘর, স্বর্ণালংকারসহ সব মালামাল পুড়ে গেছে। প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। এখন কোথায় থাকব, সেটিও জানি না।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, আগুনে পাঁচ পরিবারের বসতঘর ও রান্নাঘর পুড়ে গেছে। এতে দুজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

পারিবারিক কলহের জেরে স্ত্রী চলে যান বাপের বাড়ি। তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন ওমর ফারুক (২৭) নামে এক যুবক। ওমর ফারুক রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদীবাড়ি গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে। বুধবার এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
১১ মিনিট আগে
বগুড়ায় দুই বছর আগে প্রত্যাহার হওয়া এক বিচারক পুনরায় জেলা ও দায়রা জজ হিসেবে যোগ দেওয়ার পর তাঁর আদালত বর্জনকে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে এজলাসে যেতে হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিচারক এজলাস ছেড়ে...
১৪ মিনিট আগে
নঈম নিজামের বিরুদ্ধে ২ কোটি ৮ লাখ ৫০ হাজার ১৩৫ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৯টি ব্যাংক হিসাবে মোট ৩৯ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৯১৩ টাকা লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। এসব অর্থ দুর্নীতি ও ঘুষের...
২৩ মিনিট আগে
শেয়ারবাজারে বিনিয়োগে প্রলুব্ধ করে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর....
২৫ মিনিট আগে