
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন বলেছেন, মাদক কারবারি ও মাদক সেবনকারীরা বিএনপির কেউ না। এই মতলবের মাটি থেকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদক নির্মূল করা হবে। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ নির্মূলে কোনো আপস নেই। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসী মাদক ও চাঁদাবাজদের ঠাঁই বিএনপিতে হবে না।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও বালুর মাঠে উপজেলা বিএনপি, মতলব পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে নব নির্বাচিত এমপিকে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. জালাল উদ্দিন আরও বলেন, ‘নির্বাচনের পূর্বে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, তা অক্ষরে অক্ষরে পূরণ করব। আপনাদের দাবিদাওয়া জানাবেন, সাধ্যমতো আমি আপনাদের সন্তুষ্ট রাখব। আপনাদের সন্তুষ্ট রাখা আমার পবিত্র দায়িত্ব। আমার দায়িত্ব পালনে আমি চুল পরিমাণও অবহেলা করব না। আমি আপনাদের একজন সেবক।’
এমপি জালাল উদ্দিন বলেন, ‘অবৈধ পথে আমি এক টাকাও খাই না। আর আমি কোনো পারসেন্টেজ খাই না, কমিশনও খাই না। আমার নাম ভাঙিয়ে যদি কেউ অপরাধ করে তাহলে তাকে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দেবেন।’
ড. জালাল বলেন, ‘আইন আইনের গতিতেই চলবে। অপরাধীর বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নিতে হবে। থানায় বা কোনো প্রশাসনিক অফিসে এসে কেউ অভিযোগ করলে প্রশাসন অভিযোগ গ্রহণ করে তদন্ত সাপেক্ষে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রশাসনকেও জবাবদিহির মধ্যে আসতে হবে। সমাজ ও দেশের জন্য সঠিক এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে ইনশা আল্লাহ।’
নবনির্বাচিত সংসদ সদস্য জালাল উদ্দিন বলেন, ‘স্কুল-কলেজ, হাসপাতাল, ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরে কোথাও কোনো অনিয়ম চলবে না।’
এমপি জালাল উদ্দিন আরও বলেন, ‘চাঁদপুর-২ নির্বাচনী এলাকা ও মানুষের উন্নয়নের জন্য আমি সর্বোচ্চ দিয়ে কাজ করব, ইনশা আল্লাহ।’
মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকারের সঞ্চালনায় ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খাঁন, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনসহ অনেকে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১৭ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে