সারা দেশচট্টগ্রাম বিভাগ
চাঁদপুরহাজীগঞ্জ
৪২ লাখ টাকার দোকান নিয়ে মামলা: কারাগারে হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লি ও তাঁর বাবা
চাঁদপুরের হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান মোতাওয়াল্লি প্রিন্স শাকিল আহম্মদ (৪২) ও তাঁর বাবা সাবেক মোতাওয়াল্লি ড. আলমগীর কবির পাটোয়ারীকে (৭০) প্রতারণার মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।


ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক শুভ চন্দ্র বর্মণকে ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার জন্য অভিযোগের বিবরণী প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।

হাজীগঞ্জে ২০টি ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার
চাঁদপুরের হাজীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে পশ্চিম রাজারগাঁও গ্রামের খাঁনবাড়িতে অভিযান চালানো হয়। তাঁদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

চাঁদপুরে তীব্র গ্যাস-সংকট, অটোচালকদের সড়ক অবরোধ
দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের হাজীগঞ্জ এইচবি ফিলিং স্টেশনের সামনে বিক্ষুব্ধ চালকেরা প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে তাঁরা অবরোধ তুলে নেন।












